বেসিসের উদ্যোগে বাংলাদেশ আউটসোর্সিং কনফারেন্স

আগামী ৬ ডিসেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে এবং ঢাকা চেম্বার অব কমার্স (ডিসিসিআই) ও ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি) এবং সিবিআই নেদারল্যান্ডস-এর সহযোগিতায় এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে ইউরোপ, আমেরিকা ও এশিয়া থেকে ১২ জন খ্যাতিমান বক্তা তথ্যপ্রযুক্তি আউটসোর্সিং বিষয়ে বক্তব্য রাখবেন। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো বেসিস এই কনফারেন্সের আয়োজন করছে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এ কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বেসিস মনে করে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আয়োজক সম্পর্কে সকলকে অবহিত করেন সংশ্লিষ্টরা।