আইপ্যাডের জন্য তারহীন কিবোর্ড
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১২, ১৯:৩০
আইপ্যাডের জন্য সৌরশক্তিতে চালিত তারহীন কিবোর্ড বাজারে এনেছে কম্পিউটার সোর্স। আইপ্যাড ২ এবং তৃতীয় প্রজন্মের আইপ্যাডের সাথে লজিটেক ব্র্যান্ডের কিবোর্ডটি ব্যবহার করা যাবে। হালকা ও পাতলা কিবোর্ডটির কিপ্যাড মসৃণ এবং টেকসই। এতে টাইপিংও সহজ। বহনযোগ্য নিরাপত্তা সমন্বিত কিবোর্ডটিতে ২ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে কম্পিউটার সোর্স। মূল্য ১২,০০০ টাকা।