তথ্যপ্রযুক্তিতে উচ্চশিক্ষার সুযোগ

সময়ের চাহিদাকে পূরণ করতে তথ্যপ্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষিতদের কদর বেড়েছে সবখানেই। তাই এ বিষয়ে পড়ালেখার জন্য এখন সকলেই ভালো প্রতিষ্ঠানের সন্ধান করে থাকেন। এ বিষয়ে দেশের বাইরে মানসম্মত শিক্ষালাভের সুযোগ থাকলেও তাতে খরচ অনেক বেশি। এই প্রেক্ষিতেই ড্যাফোডিল ইনস্টিটিউট অব টেকনোলজি (ডিআইআইটি) দেশে বসেই তথ্যপ্রযুক্তিতে আন্তর্জাতিক ডিগ্রি অর্জনের সুযোগ করে দিয়েছে। এর ফলে যুক্তরাজ্যের এনসিসি এডুকেশন ও ইউনিভার্সিটি অব গ্রিনিচ অনুমোদিত বিএসসি (অনার্স) ইন বিজনেস ইনফরমেশন টেকনোলজি (বিআইটি) বিষয়ে দুই বা তিন বছর অধ্যয়ন করে পরবর্তীতে বিদেশের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়গুলোর যেকোনো একটিতে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা যাবে অথবা দেশে বসেই সম্পূর্ণ প্রোগ্রামটি সম্পন্ন করা যাবে। ক্রেডিট ট্রান্সফার ও ভিসা প্রসেসিংসহ যাবতীয় কাজে সহায়তার জন্য রয়েছে ডিআইআইটির দক্ষ পেশাজীবী, যারা শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সহযোগিতা করে থাকেন। ডিআইআইটির দক্ষ ব্যবস্থাপনায় এসসিসি এডুকেশন, ইউকে শিক্ষাব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো এর মান নিয়ন্ত্রণ পদ্ধতি। এতে বৃটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র পরীক্ষিত হয় যুক্তরাজ্যে। ডিআইআইটি ইতোমধ্যে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ, অভিজ্ঞ শিক্ষক, শ্রেষ্ঠ ফলাফল ও অধিক সংখ্যক শিক্ষার্থীর জন্য যুক্তরাজ্যের এনসিসি এডুকেশন কর্তৃক বেস্ট পার্টনার ও একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে। এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে ফোন করতে পারেন ৯১১৭২০৫, ০১৭১৩৪৯৩১৬৩ নাম্বারে। বিআইটি প্রোগ্রামে ভর্তির ন্যূনতম যোগ্যতা যেকোনো গ্রুপে এইচএসসি/ এ লেভেল অথবা সমমান পাশ। তাছাড়া ৪ বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারীরা দুই বছরে কোর্সটি সম্পন্ন করতে পারবেন। শিক্ষার্থীদের সকল পাঠ্যবই এবং শিক্ষকদের জন্য গাইড এনসিসি এডুকেশন, ইউকে থেকে পাঠানো হয়। ডিআইআইটির শিক্ষার্থীদের জন্য রয়েছে শতাধিক কম্পিউটার সম্বলিত আধুনিক ল্যাব, ফ্রি ইন্টারন্টে ব্যাবহারের সুবিধা এবং ৫ সহস্রাধিক দেশি-বিদেশি বই সমৃদ্ধ লাইব্রেরি। মেধাবী ও অসচ্ছলদের জন্য রয়েছে ড্যাফোডিল ফাউন্ডেশনের স্কলারশিপের সুবিধা। ক্রেডিট ট্রান্সফারের ক্ষেত্রে ডিআইআইটির শিক্ষার্থীদের সাফল্যও উল্লেখযোগ্য।