জেনে নিন

গুগল ড্রাইভের ব্যবহারকারীর সংখ্যা নেহায়েত কম নয়। অনলাইন স্টোরেজের এই সার্ভিসটি শুরু থেকেই সাড়া জাগিয়েছে সবার মাঝে। গুগল ড্রাইভে অনেক ধরনের টেক্সট ডক্যুমেন্টই থাকে। সেগুলোকে ওয়েব ব্রাউজার থেকেই সম্পাদনা করতে চাইলে রয়েছে গুগল ক্রোমের এক্সটেনশন ড্রাইভ নোটপ্যাড। এর মাধ্যমে সব ধরনের টেক্সট ফাইল খোলা যায় এবং সম্পাদনা করা যায়। বিভিন্ন স্ক্রিপ্টিং এবং প্রোগ্রামিং ল্যাংগুয়েজের জন্য সিনট্যাক্স হাইলাইটিংয়ের সুবিধাও রয়েছে এতে। গুগল ক্রোম ওয়েবস্টোরে পাওয়া যাবে এটি। http://goo.gl/terCM লিংকে গেলেও পাবেন অ্যাপসটি।