সামিট কমিউনিকেশনের সাথে জিপিআইটির চুক্তি স্বাক্ষর
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১২, ১৯:৩৮
সম্প্রতি কারওয়ান বাজারস্থ সামিট সেন্টারে গ্রামীণফোন আইটি এবং সামিট কমিউনিকেশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তির আওতায় গ্রামীণফোন আইটি সামিট কমিউনিকেশনকে গেটওয়ে অপারেশনের জন্য গেটওয়ে বিল্ডিং ও মিডিয়েশন সলিউশন প্রদান করবে। উক্ত সলিউশনের আওতায় সলিউশন কাস্টমাইজেশন, কনফিগারেশন, ইন্সটলেশন, হার্ডওয়্যার এবং স্টোরেজ অন্তর্ভুক্ত থাকবে। গ্রামীণফোন আইটির পক্ষ থেকে বারহান সামসি, সিইও এবং সামিট কমিউনিকেশনের পক্ষে আরিফ আল ইসলাম, সিইও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।