যুক্তরাজ্যে গ্যাজেট সার্চে শীর্ষে কিন্ডল, সার্বিকভাবে অলিম্পিক

দেখতে দেখতেই শেষ হয়ে যাচ্ছে ২০১২ সাল। বছরের শেষ প্রান্তে এসে সারা বছরের হিসাব মেলাতেই ব্যস্ত সকলে। তেমনি ইয়াহু এ বছরে তাদের সার্চ ইঞ্জিনে সবচেয়ে বেশি খোঁজ করা পণ্য ও বিষয়ের তালিকা প্রকাশ করেছে। যুক্তরাজ্যের জন্য প্রকাশ করা এই তালিকায় গ্যাজেট হিসেবে সারা বছরে সার্চের শীর্ষে স্থান করে নিয়েছে অ্যামাজনের জনপ্রিয় ই-বুক রিডার কিন্ডল। গ্যাজেটের হিসেবে শীর্ষে থাকার পাশাপাশি এটি সারা বছরে সার্চ করা সব ধরনের বিষয়ের মধ্যেও স্থান করে নিয়েছে তৃতীয়তে। আর এই তালিকায় প্রথম স্থানে রয়েছে চলতি বছরে লন্ডনে অনুষ্ঠিত হয়ে যাওয়া অলিম্পিক। দ্বিতীয় স্থানে রয়েছে জনপ্রিয় ফুটবল দল লিভারপুল। শীর্ষ দশে প্রযুক্তি পণ্যের মধ্যে আরও স্থান পেয়েছে আইপ্যাড (৬) এবং আইফোন ৫ (৯)।