মহেশপুরে জামায়াত নেতা গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও নাটিমা ইউপি চেয়ারম্যান ফকির আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার নাটিমা গ্রামে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, ফকির আহম্মেদ মহেশপুর থানার নাশকতা মামলার একজন নিয়মিত আসামি। তার বিরুদ্ধে মহেশপুর থানায় একাধিক মামলা রয়েছে।

ইত্তেফাক/বিএএফ