ক্ষুদে শিক্ষার্থীদের হাতে ই-প্যাড
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১২, ১৯:৩২
রাজধানীর একটি স্কুল পরিদর্শনে গিয়ে কিছুটা অবাক হলাম, কারণ স্কুলে বাচ্চাদের চিরাচরিত কোন হৈ-হুল্লোড় নেই, নেই কোন দৌড়-ঝাঁপও! ভেতরে ঢুকে দেখা গেল ক্ষুদে শিক্ষার্থীদের সবাই কী নিয়ে যেন বেজায় ব্যস্ত। পরে আরও কাছে যেতেই দেখলাম তারা ইলেকট্রনিক্স ক্যালকুলেটারের তুলনায় আকারে বড় কিছু একটা অপারেট করছে। কিছুটা ইতস্তার সাথেই জানতে চাইলাম, এটা কী এবং কী করছ এটা দিয়ে? এরপর যার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, ঠিক তারই মুখোমুখি হতে হলো, সবাই সমস্বরে বলে উঠল, সে..কি জানেন না, এটা তো ই-প্যাড!
ডিজিটাল ক্যামব্রিয়ানের নব্য এ জগতে শিক্ষার্থীরা যাতে সহজ-সাবলীলভাবে বিচরণ করতে পারে, অর্থাত্ তারা যাতে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারে, সেজন্য বিস্তর গবেষণা করা হয়েছে বিষয়টিতে। এ জন্য প্রথমেই তৈরি করা হয়েছে ‘ডিজিটাল ক্যামব্রিয়ান’ নামক একটি সাবলীল সফটওয়্যার। ফলে অনেক যাচাই-বাছাইয়ের পর শিক্ষার্থীর হাতে যে ই-প্যাড বা ল্যাপটপ যাচ্ছে, তাতে থাকছে, সত্যিকারের আনন্দময় শিক্ষার এক পরিপূর্ণ পৃথিবী। ইন্টারনেটে রয়েছে পুরো পৃথিবী। সেই পৃথিবীর সক্রিয় সদস্য এখন ক্যামব্রিয়ানের প্রতিটি শিক্ষার্থী। এ লক্ষ্যে ক্যামব্রিয়ানের ৩টি ক্যাম্পাস এখন সম্পূর্ণ রি-ভু জোনভুক্ত, যা শিক্ষার্থীদের জন্য বয়ে আনবে অজানাকে জানার এক সুবিশাল দ্বার। তবে শিক্ষার্থীরা যাতে ক্ষতিকর কোনো ইন্টারনেট সাইটে ঢুকতে না পারে, তার জন্য রয়েছে যথাযথ ব্যবস্থা । নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষায় শিক্ষিত করার কাজটি প্রাথমিক স্তর থেকেই শুরু করাসহ ক্যামব্রিয়ানকে অত্যাধুনিক যুগোপযোগী এবং একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে খ্যাতির শিখরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১২ সালে ৫ম থেকে ৯ম শ্রেণী পর্যন্ত এবং ২০১৩ সাল হতে ক্যামব্রিয়ানের সকল শিক্ষার্থীর হাতে একটি করে ই-প্যাড বা ল্যাপটপ দেওয়ার প্রত্যাশা করছেন ক্যামব্রিয়ানের প্রতিষ্ঠাতা লায়ন এমকে বাশার পিএমজেএফ। ইতোমধ্যে একাদশ শ্রেণী ও প্রাইমারি স্তরের প্রত্যেক শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়া হয়েছে শিক্ষার লেটেস্ট প্রযুক্তি ই-প্যাড ও ল্যাপটপ। ক্যামব্রিয়ানের প্রতিভাবান শিক্ষকদের স্ব-উদ্যোগে প্রণীত শিক্ষা সহায়ক পুস্তক, আধুনিক ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি, মাল্টি মিডিয়া ও তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে শিক্ষাব্যবস্থার সকল সুযোগ-সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানে। শুধু ফলাফলই নয়। শিক্ষা, প্রকাশনা, গবেষণা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে ক্যামব্রিয়ান ইতোমধ্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি এই প্রতিবেদককে জানান, ২০১২ শিক্ষাবর্ষে প্লে-গ্রুপ থেকে ৯ম শ্রেণীতে ভর্তিকৃত মেধাবী ও গরিব শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। এই নিয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই নম্বরগুলোতে ৯৮৮১৩৫৫, ০১৭২০৫৫৭১৮০/১৯০। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে আলোকিত মানুষ তৈরির এই প্রতিষ্ঠানে রয়েছে ছয় শতাধিক অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী। যোগাযোগ :প্লট-২, গুলশান সার্কেল-২, ঢাকা।