সম্ভাবনাময় পেশা হাউস কিপিং

সাধারণত হাউস কিপিংকে বলা হয়ে থাকে একটি হোটেলের কেন্দ্রবিন্দু বা হার্ট। কারণ রুম ছাড়া কোনো হোটেল চিন্তাই করা যায় না। শুধু তাই নয়, হোটেল-মোটেল-রিসোর্ট বা বহুজাতিক কোম্পানিগুলো যখনই তাদের বাহ্যিক সৌন্দর্যের বিষয়ে নজর দেয় তখনই হাউস কিপিং শব্দটি চলে আসে। হোটেলগুলোতে কক্ষ সজ্জা, বেড তৈরি, ক্লিনিং সার্ভিস, লন্ড্রি সার্ভিস, হাইজিন অ্যান্ড স্যানিটেশন, ফার্স্ট এইড—এগুলো হাউস কিপিং বিভাগের অন্তর্ভুক্ত। হোটেলে আসা একজন অতিথিকে সবার আগে আকৃষ্ট করে সেখানকার সাজানো-গোছানো পরিবেশ। আর এ গুরুদায়িত্বটি থাকে হাউস কিপারদের ওপরেই। আরও জানতে যোগাযোগ :০১৯৬২৫৯৫৪৬১, ০১৭৩৮৯৬৬৭৯৮। পর্যটন শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে গড়ে উঠছে তারকা মানের অভিজাত সব হোটেল। এর ছোঁয়া লেগেছে মধ্যপ্রাচ্যসহ আমাদের দেশেও। দেশের মধ্যেই আন্তর্জাতিক হোটেলগুলোতে হাউস কিপিং বিভাগে দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে। এ ছাড়াও দেশের বাইরের হোটেলগুলোতেও রয়েছে দক্ষ হাউস কিপারের ব্যাপক চাহিদা। ইউরোপের দেশগুলোর পাশাপাশি সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাইসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হাউস কিপিং পেশায় রয়েছে উজ্জ্বল ক্যারিয়ারের সুযোগ। তাই কাজের ক্ষেত্র বিবেচনায় হাউস কিপিং এখন সবচেয়ে আকর্ষণীয় পেশা। এ পেশায় ছেলে-মেয়ে উভয়েই গড়তে পারেন সম্ভাবনাময় ক্যারিয়ার। তবে এ পেশায় আসতে সবার আগে প্রয়োজন মানসম্মত প্রশিক্ষণ। যোগাযোগ :নিউটন হোটেল স্কুল, খাজা টাওয়ার (৯ম তলা), ৯৫ মহাখালী বাণিজ্যিক এলাকা, বীর উত্তম একে খন্দকার সড়ক, ঢাকা।