ফ্রিল্যান্সার ওয়েবসাইট উদ্বোধন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১২, ১৮:৫২
বিশ্বখ্যাত আউটসোর্সিং ও ক্লাউডসোর্সিং মার্কেট প্লেস Freelacner.com কেবলমাত্র বাংলাদেশিদের কাজের সুবিধার্থে তৈরি করেছে বিশেষ ওয়েবসাইট। ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন Freelacner.com-এর ভাইস প্রেসিডেন্ট ডেভিড ক্যারিসন। গত ৫ ডিসেম্বর সকালে বেসিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এ ওয়েবসাইটের উদ্বোধন করেন। এসময় তিনি তার উদ্বোধনী বক্তব্যে একটি সচিত্র উপস্থাপনার মাধ্যমে Freelacner.com কীভাবে কাজ করছে তার ওপর আলোকপাত করেন। এ ছাড়া গত ৭ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ফ্রিল্যান্সারদের কনফারেন্সে যোগদানের জন্যও তিনি আগ্রহীদের আহ্বান জানান।
ডেভিড হ্যারিসন, আলি আজগর ও মারজান আহমেদ অনুষ্ঠানে উপস্থিত প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দেও বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য তৈরি বিশেষ ওয়েবসাইটটি হলো www.freelancer.com.bd.