ডিআইআইটি’তে প্রফেশনাল ডিপ্লোমা কোর্স
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১২, ১৮:৫৪
দেশের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি)তে তথ্য প্রযুক্তি বিষয়ে প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানের এক বছর মেয়াদি প্রফেশনাল কোর্স সমূহে এই ডিসেম্বর সেশনে ৪০তম ব্যাচে সীমিত সংখ্যক আসনে ছাত্র-ছাত্রী ভর্তি চলছে। কোর্সগুলো হলো—হার্ডওয়্যার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, ওয়েব অ্যান্ড ই-কমার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিজ্যুয়াল এফ/এক্স। প্রতি বছর ৪টি সেশনে এবং ৩টি শিফটে এই ডিপ্লোমা প্রোগ্রাম সমূহে ভর্তি নেয় ডিআইআইটি। ডিআইটি কর্তৃপক্ষ বলেন, ‘সময়ের সাথে সাথে দেশ যতই এগিয়ে যাচ্ছে দেশের আর্থসামাজিক উন্নয়ন ততই আইটি নির্ভর হয়ে পড়ছে। যার ফলে আইটি সেক্টর হয়ে উঠেছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য তরুণ-প্রজন্মের প্রথম পছন্দ। আইটি সেক্টরের বিভিন্ন ধরনের বিশেষায়িত শাখা যেমন—হার্ডওয়্যার মেইনটেন্যান্স, সফ্টওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, ডেটাবেজ ম্যানেজমেন্ট প্রভৃতি সেক্টরই স্বপ্নময় সম্ভাবনা সমৃদ্ধ, কিন্তু দরকার বিশেষায়িত দক্ষতা ও জ্ঞানের গভীরতা এবং বাস্তবমুখী শিক্ষার প্রায়োগিক ক্ষমতা। কিন্তু এ দেশে বাস্তবমুখী শিক্ষা গ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক দক্ষ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবই এ ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দেখা দিয়েছে। এ ক্ষেত্রে ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি অনেকটা প্রতিশ্রুতিবদ্ধ। সাফল্যের সাথে শতশত শিক্ষার্থীকে প্রফেশনাল প্রশিক্ষণ প্রদান, আত্মকর্মসংস্থানে সহায়তা ও দেশের আর্থসামাজিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা পালন করার জন্যই ডিআইআইটি আজ প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত।
ডিআইআইটি পরিচালিত কোর্সগুলো সম্পূর্ণভাবে ব্যবহারিক ক্লাসভিত্তিক যা সার্টিফাইড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। এখান থেকে পাশকৃত শিক্ষার্থীরা ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি এলাইন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিআইআইটি কর্তৃক যৌথ সনদ লাভ করে থাকে। এ ছাড়াও রয়েছে নিজস্ব জব পোর্টালের মাধ্যমে চাকুরির সহায়তা। যোগাযোগ :০১৭১৩৪৯৩২৩৩।