চট্টগ্রামে গিগাবাইটের গেমিং কনটেস্ট শুরু ১৪ ডিসেম্বর

চট্টগ্রামের স্যার মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুলে আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে গিগাবাইট গেম ফেস্টিভ্যাল ২০১২। এই গেমিং প্রতিযোগিতায় ফিফা ২০১২, নীড ফর স্পিড, কাউন্টার স্ট্রাইক এবং ডোটা এই চারটি গেমসের উপর প্রতিদ্বন্ধীতা করবেন বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আগত কয়েকশত গেমার। প্রতিযোগিতা ১৪ ডিসেম্বর শুরু হবে এবং ১৫ ডিসেম্বর সমাপ্ত হবে।