সিটি ব্যাংকের মহিলা গ্রাহকদের সার্টিফিকেশন প্রোগ্রামের সনদ বিতরণ

সিটি ব্যাংকের মহিলা গ্রাহকদের জন্য বিশেষায়িত সিটি আলোর ‘সার্টিফিকেশন প্রোগ্রাম’ কোর্স এর সনদ বিতরণ করা হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশান এভিনিউয়ের স্কাইমার্কে সিটি আলো ফ্ল্যাগশীপ শাখায় আয়োজিত এ অনুষ্ঠানে ২৮ জন মহিলা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য প্রফেসর আতিক ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস ইউ. আহসান, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, সিটি আলো উইমেন ব্যাংকিং প্রধান মারিয়া জাভেদ জুহিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই প্রোগ্রামে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি)।

আরো পড়ুন: নুসরাত হত্যার তদন্তে এখন পর্যন্ত সন্তুষ্ট হাইকোর্ট

উল্লেখ্য, এই ‘সার্টিফিকেশন প্রোগ্রাম’-এর মাধ্যমে ব্যাংকের মহিলা গ্রাহকরা আর্থিক খাত সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করার সুযোগ পায়। জানুয়ারি মাসের শুরুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রোগ্রামটি শুরু হয়েছিল। সিটি ব্যাংকের মহিলা গ্রাহকরা-ব্যবসায়ী, চাকরিজীবী, উদ্যোক্তা ও গৃহবধূ শ্রেণী-বছরে চারবার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

ইত্তেফাক/বিএএফ