বিজয়ের আয়োজন

আমাদের দেশীয় ফ্যাশন হাউসগুলো জাতীয় দিবসগুলোকে কেন্দ্র করে মানুষের কাছে একটি নির্দিষ্ট ফ্যাশন ট্রেন্ড পৌঁছে দেওয়ার চেষ্টা করছে অনেকদিন ধরেই। এই আয়োজনগুলোতে ফ্যাশন হাউসগুলোর অংশগ্রহণ ফ্যাশনের নতুন ভাবনাকে দৃঢ় করেছে। আমাদের এবারের আয়োজনে থাকছে সেরকম কয়েকটি ফ্যাশন হাউসের বিজয় দিবসের পোশাক প্রস্তুতির খবর অঞ্জন’স বিজয়ের মাসে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, শার্ট প্রভৃতি পোশাক এনেছে অঞ্জন’স। থাকছে ছোটদের পোশাকও। পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে বিজয় উত্সবের বিভিন্ন প্রতীক ও চিত্র। জাতীয় পতাকার রংকে ব্যবহার করা হয়েছে পোশাকের মোটিভ হিসেবে। ব্লক, অ্যাপ্লিক, এমব্রয়ডারি, স্ক্রিনপ্রিন্টসহ দুই-তিন মাধ্যমকে একসঙ্গে ব্যবহার করা হয়েছে। প্রাধান্য দেওয়া হয়েছে লাল-সবুজ রংকে। ব্যবহার করা হয়েছে শীত উপযোগী কাপড়। যা পাওয়া যাবে দেশীদশসহ অঞ্জন’সের সকল শোরুমে। বিবিআনা ‘লাল সবুজের দেশ’ শিরোনামের বিজয় দিবসের পোশাকের আয়োজন করেছে বিবিআনা। লাল ও সবুজ রঙের প্রাধান্য দিয়ে বিজয় দিবসের কবিতা ও গানের কথার সংযোজনে তৈরি হয়েছে পোশাকগুলো। পোশাক সম্ভারে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, দোপাট্টা, শিশুদের পোশাক ও শাল। এসব পোশাক পাওয়া যাবে বিবিআনাসবগুলো আউটলেটে। লাল সাদা নীল হলুদ বিজয় দিবসকে বরণ করতে লাল সবুজে সেজেছে লাল সাদা নীল হলুদ। ছেলেদের পাঞ্জাবির ডিজাইনে এসেছে নীলের উপর লালের কাজ। লাল আর সবুজ জমিনের শাড়ির আঁচলে উঠে এসেছে বাংলাদেশ। বিজয় দিবসের বিশেষ সাজের সম্ভার থেকে বাদ পড়েনি শিশুরাও। খাদি কাপড়ে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে স্ক্রিন প্রিন্ট ও এমব্রয়ডারি। শীতের মাঝে বিজয় দিবসের আনন্দকে অক্ষুণ্ন রাখতে লাল সাদা নীল হলুদ এনেছে পোশাকের সঙ্গে মানানসই শীতের চাদর। পোশাকের সাথে রয়েছে মানানসই লাল-সবুজ রঙের নিজস্ব ডিজাইনের অলঙ্কার। এসব পোশাক পাওয়া যাবে লাল সাদা নীল হলুদের সবগুলো আউটলেটে। বাসন্তী মহান বিজয় দিবস উপলক্ষে তাজমহল রোডের ফ্যাশন হাউস বাসন্তী বরাবরের মতো এবারও নিয়ে এসেছে বেশকিছু নতুন ডিজাইনের সালোয়ার কামিজ, শাড়ি, ছেলেদের পাঞ্জাবি। রং, ডিজাইন, কাটিংয়ে বৈচিত্র্যপূর্ণ এসব পোশাকে কাজ করা হয়েছে এমব্রয়ডারি, ব্লক, ইয়ক, কারচুপি, চুমকিসহ বিভিন্ন মোটিভে। সুতি, তাঁত, সিল্ক ও চিকেন, জামদানি কাপড় ব্যবহার করা হয়েছে এসব পোশাকে। এতে করে সাধারণ ক্রেতারা খুব সহজেই তাদের পোশাক বাছাই করতে সাচ্ছন্দ্যবোধ করবে। নতুনত্ব এবং চমকপ্রদ এসব পোশাক সাধারণ ক্রেতারা তাদের ক্রয়সাধ্যের মধ্যেই পাবে। এসব পোশাক পাওয়া যাবে বাসন্তীর সবগুলো আউটলেটে। কে ক্রাফ্ট গর্ব করার মতো আমাদের যা কিছু আছে, তার অনুভূতিকে আরও বেশি মানুষের কাছে তুলে ধরার প্রচেষ্টায়, স্বাধীনতার মহিমাকে পোশাকের মাধ্যমে সমুন্নত করতে সচেষ্ট হয়েছে দেশের অন্যতম ফ্যাশন হাউস কে ক্রাফ্ট। স্বাধীনতার মাসে কে ক্রাফ্ট আয়োজন করেছে বিজয়ের পোশাকের বিশেষ কালেকশন। সম্প্রতি প্রতিটি কে ক্রাফ্ট আউটলেটে এই কালেকশনের পোশাক পাওয়া যাবে। প্রধানত সুতি কাপড়ে তৈরি এ কালেকশনে রং হিসেবে ব্যবহূত হয়েছে সবুজ ও লাল। নিজস্ব উইভিং ডিজাইনে লাল-সবুজ শাড়ি, টাই অ্যান্ড ডাই শাড়ি, স্ক্রিন প্রিন্ট ও ব্লক প্রিন্টে ডিজাইন করা সালোয়ার-কামিজ, ফতুয়া ও টপস, পাঞ্জাবি, টি-শার্ট, শাল, ব্যান্ডানা, স্কার্ফের একটি সমৃদ্ধ আয়োজন করা হয়েছে। এসব পোশাক পাওয়া যাবে সবগুলো আউটলেটে। এড্রয়েট মহান বিজয় দিবসকে সামনে রেখে এড্রয়েট প্রতিবারই বিভিন্ন ধরনের ডিজাইনের সমাহার ঘটায়। এবারেও তেমনিভাবে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি-শার্ট, শার্ট প্রভৃতি পোশাকে এনেছে বিজয় দিবসের বিভিন্ন চিত্র। বড়দের পোশাকের পাশাপাশি ছোটদের পোশাকেও একই ডিজাইন করা হয়েছে। যার মধ্যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লাল-সবুজের পতাকা। পাশাপাশি বিভিন্ন মাধ্যমেও ব্যবহার করা হয়েছে বিজয় উত্সবের বিভিন্ন প্রতীক। কখনও ব্লকে, কখনও অ্যাপ্লিকে, কখনও এমব্রয়ডারিতে, আবার কখনও দুই-তিন মাধ্যমকে একসাথে ব্যবহার করা হয়েছে। রঙের ক্ষেত্রে লাল-সবুজকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখন শীতকাল তাই কাপড়ের ক্ষেত্রে একটু ভারী কাপড় ব্যবহার করা হয়েছে। এসব পোশাক পাওয়া যাবে এড্রয়েটের সবগুলো আউটলেটে। ফড়িং শুরু থেকেই ফ্যাশন হাউস ফড়িং পোশাকে উত্সবকে প্রাধান্য দিয়ে ডিজাইন করে আসছে। এরই ধারাবাহিকতায় বিজয় দিবস উপলক্ষে ফড়িং বেশকিছু নতুন ডিজাইন দিয়ে সাজিয়েছে প্রতিটি শোরুম। শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি-শার্ট, শার্ট প্রভৃতি পোশাকে কাজ করা হয়েছে এমব্রয়ডারি, অ্যাপ্লিক, ব্লক, হাতের কাজ, স্প্রে, হ্যান্ডপেইন্ট, টাইডাই প্রভৃতি। লাল-সবুজের পাশাপাশি পোশাকে রং করা হয়েছে আকাশী, মেরুন, ধূসর প্রভৃতি। এসব পোশাক পাওয়া যাবে ফড়িংয়ের সবগুলো আউটলেটে। জেন্টাল পার্ক ফ্যাশন হাউস জেন্টাল পার্কের ফ্যাশনের মূল ভাবনা গড়ে উঠেছে দেশীয় আত্মপরিচয়কে ঘিরে। তবে রেডি টু ওয়ার হিসেবে পোশাকে পাশ্চাত্য আধিপত্য থাকলেও বিজয়ের এই ডিসেম্বর মাসজুড়ে থাকছে লাল-সবুজকে নিয়েই বেশকিছু আয়োজন। তবে, শীতের আগমনে কিছুটা ভিন্নতা আনা হয়েছে ফেব্রিকে। পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে মোটা সুতি ও খাদি কাপড়। জেন্টাল পার্কের সবগুলো শোরুমে পাওয়া যাবে এ পোশাকগুলো। ওজি জাতীয় পতাকার গাঢ় লাল-সবুজে ওজি এনেছে বিজয় দিবসের আয়োজন। দেশি সুতি কাপড়ে ব্লক ও এমব্রয়ডারির কাজের পাশাপাশি শীতের উপযোগী করে থ্রি-কোয়ার্টার ও ফুল স্লিভ করা হয়েছে পোশাকগুলোতে। পোশাকগুলো পাওয়া যাবে সবগুলো আউটলেটে। নগরদোলা প্রতি বছরের মতো এই বছরও নগরদোলা নিয়ে এসেছে বিজয়ের মাসে বিজয়ের পোশাক। লাল-সবুজের নান্দনিকতায় নগরদোলার বিজয় দিবসের পোশাক সম্ভারে রয়েছে সালোয়ার-কামিজ, শাড়ি, পাঞ্জাবি, ছেলে-মেয়েদের ফতুয়া এবং বাচ্চাদের সব ধরনের পোশাক। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে পাঁচটি নতুন ডিজাইনের ‘ত্রয়ী’ ও বাচ্চাদের ২টি রেডি শাড়ি। এ সমস্ত পোশাকে কারুকাজ হিসেবে ব্যবহার করা হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট, ব্লক, কারচুপি ও অন্যান্য কাজ। শীত শীত আবহাওয়ার জন্য একটু মোটা কাপড়ে পোশাকগুলো তৈরি করা হয়েছে এবং পোশাকে রং নির্বাচনের ক্ষেত্রে বিজয়ের প্রচলিত লাল-সবুজের পাশাপাশি অন্যান্য রংগুলো এসেছে পোশাক ও বিজয় দিবসের মর্যাদার সাথে সমন্বয় রেখে। পোশাকের দাম নির্ধারণ করা হয়েছে ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতা ও সাধ্যের মধ্যে। পাওয়া যাবে নগরদোলার সব আউটলেটে। সমীকরণ বিজয় দিবসকে সামনে রেখে বিজয়ের নানা পোশাক আয়োজন করেছে সমীকরণ। সমীকরণ বরাবরই চেষ্টা করে উত্সবে নতুনত্ব আনার। এবারেও তার ব্যতিক্রম করেনি ফ্যাশন হাউস সমীকরণ। এনেছে বেশ কয়েকটি নতুন ডিজাইনের বিজয়ের পোশাক। বিশেষ আয়োজন হিসেবে থাকছে পাঞ্জাবি। এ ছাড়াও সময় উপযোগী আধুনিক সব পোশাকের বিশাল আয়োজনতো থাকছেই। শীতের জন্য হুডি টি-শার্ট, টি-শার্টের কাপড়ের তৈরি ক্যাজুয়াল ব্লেজার, ফুল হাতা টি-শার্ট, পলো শার্ট। আর সমীকরণের নিয়মিত আয়োজন রয়েছে টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, থ্রি কোয়ার্টার প্যান্ট, প্যান্ট ও পাঞ্জাবি। ক্রেতার রুচি অনুসারে পোশাক শিল্পে নতুনত্য তৈরি করার ক্ষেত্রে সমীকরণ অনেক উদ্যোগী। এসব পোশাক পাওয়া যাবে সমীকরণের সবগুলো আউটলেটে। কাজী ক্রাফ্ট ঐতিহ্য, সাংস্কৃতি, চেতনা ও কৃষ্টির কথা তুলে ধরতে পোশাকেও এখন অনন্য ভূমিকা রাখছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ফ্যাশন হাউস কাজী ক্রাফ্ট বিজয়ের মোটিভে বিভিন্ন ধরনের পোশাকের পশরা সাজিয়ে রেখেছে তাদের প্রত্যেকটি শো-রুমে। রক্তলাল ও গাঢ় সবুজ রংয়ের কম্বিনেশনে তৈরি ফতুয়া ও পাঞ্জাবিগুলো তাঁতের কাপড়ে প্রাধান্য দেওয়া হয়েছে। এ ছাড়া রাজশাহী সিল্ক, অ্যান্ডি জটাকা, মানিকগঞ্জের তাঁতের খাদি কাপড়ে তৈরি মেয়েদের ফতুয়া, থ্রি-পিস, শর্ট কামিজ ও শাড়ি। ছেলেদের ফতুয়া, পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি। বাচ্চাদের ফতুয়া ও পাঞ্জাবি সেটগুলোর মধ্যে কাজ করা হয়েছে—ব্লক, স্প্রে, তুলির কাজ, সুঁই সুতার ভরাট কাজ, অ্যাপ্লিক, এমব্রয়ডারি, কারচুপি, কাটিং ডিজানি ও টাই অ্যান্ড ডাই। মহান বিজয় দিবসভিত্তিক পোশাকগুলো পাওয়া যাবে কাজী ক্রাফেটর সব শোরুমে।