রেসিপি

টমেটোর ৪ পদ

শীতের সবজি টমোটোর নানা ব্যবহার হয় আমাদের প্রতিদিনের খাবার তালিকায়। তাই টমোটোর ৪ পদের রেসিপিগুলো দিয়েছেন বিশিষ্ট রন্ধনশিল্পী আফরোজা জামান ডাইরিয়ার সমস্যায় বেদানা খুবই উপকারী। দিনে দু-তিন বার বেদানার জুস খেতে পারলে এ সমস্যা থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া যায়। শীতের সময় জ্বর, ঠাণ্ডা, কাশি থেকে বাঁচার জন্য বেদানার জুস খেতে পারেন। অজীর্ণ রোগের উপশমে বেদানার রস উপকারী। বমিভাব দূর করতে হলে মধু ও বেদানার রস সম পরিমাণে মিশিয়ে পান করুন। বেদানায় প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যার ফলে আপনার শরীরের কোলেস্টরেল নিয়ন্ত্রণে থাকে। হার্টে অক্সিজেন সরবরাহে ও রক্ত চলাচল ভালো রাখতে বেদানার রস উপকারী। গবেষণায় দেখা গেছে, তিন মাস প্রতিদিন এক কাপ করে বেদানার রস খেলে হার্টের মাসলে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়। ফলিক এসিড, ভিটামিন-সি, সাইট্রিক এসিড ট্যানিন-সমৃদ্ধ বেদানা ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। প্রোস্ট্রেট ক্যান্সার ও স্কিন ক্যান্সার প্রতিরোধে বেদানার রস উপকারী। গর্ভবতী মহিলারা চিকিত্সকের পরামর্শ নিয়ে বেদানা খেতে পারেন। এতে শরীরে রক্ত-সঞ্চালন বাড়ে এবং শিশুর ব্রেইনে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যায়। গলাব্যথা কমাতেও বেদানার জুস খেতে পারেন। এক কাপ বেদানার জুসে এক চা চামচ দারুচিনি গুঁড়া ও অল্প মধু মিশিয়ে খেতে পারেন। এতে শরীর চাঙা থাকে। একটা বেদানায় রয়েছে ১০৫ গ্রাম ক্যালরি, ১২৪ গ্রাম পানি, ১.৪৬ গ্রাম প্রোটিন, ৩৯৯ মিলিগ্রাম পটাশিয়াম, ৯.৪ মিলিগ্রাম ভিটামিন সি। মনে রাখুন আপনি নিয়মিত কোনো ওষুধ খেলে বেদানা খাওয়ার আগে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিন। বেদানা কেনার সময় ভারী ও দাগবিহীন বেদানা কিনবেন। বেদানার জুস জামাকাপড়ে ফেলবেন না। দাগ হয়ে যাবে। বেদানার জুস তৈরি করে সাথে সাথে খেয়ে ফেলুন, বেশিক্ষণ রাখবেন না। বেদানার জুস প্রস্তুত প্রণালি একটা বেদানা প্রথমে মিক্সারে জুস করে নিন। বীজগুলো ছেঁকে আলাদা করে ফেলুন। তারপর আপেল মিক্স করে নিন। এর সাথে ৫০০ গ্রাম পানি দিয়ে একবার ব্লেন্ড করে নিন। সাথে পরিমাণমতো লেবুর রস ও গোলমরিচ দিয়ে নিন। ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন বেদানার জুস। কাঁ চা ট মে টো য় শুঁ ট কি উপকরণ :শুঁটকি (কিউব করে কাটা) আধা কাপ, কাঁচা টমেটো কুচি ২ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, পানি পরিমাণমতো। প্রণালি :শুঁটকি কিউব করে কেটে গরম পানিতে ধুয়ে নিন। এবার টমেটো কিউব করে কেটে নিন। চুলায় পাত্র দিয়ে তেল দিন। তেল গরম হলে শুঁটকি ও পেঁয়াজ দিন। শুঁটকি, পেঁয়াজ ভুনা হলে একে হলুদ, মরিচ, আদা, রসুন অল্প পানি দিয়ে ভালো করে কষান। এবার টমেটো কুচি, পানি, লবণ দিয়ে ৫-৬ মিনিট রান্না করুন। টমেটো সিদ্ধ হয়ে এলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন। ট মে টো র ট ক উপকরণ :টমেটো আধা কোজ, পানি ৩ কাপ, চিনি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, পাঁচ ফোড়ন ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ১ টেবিল চামচ। প্রণালি :টমেটো ধুয়ে কেটে নিন। চুলায় পাত্র দিয়ে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি, রসুন, মরিচ দিয়ে কষান। মসলা কষানো হলে টমেটো, পানি, চিনি, লবণ দিয়ে জ্বাল করুন ১০ মিনিট। একটু ঘন হয়ে এলে পাঁচফোড়নের বাগার দিন। এবং নামিয়ে পরিবেশন করুন টমেটোর টক। ট মে টো র স স উপকরণ :টমেটো ১ কেজি, চিনি ১/৪ কাপ, সাইট্রিক ১/৪ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, আদা বাটা ১/৪ চা চামচ, রসুন বাটা ৪-৫ কোয়া, লবণ পরিমাণমতো, কারি পাউডার আধা চা চামচ, পানি আধা কাপ। প্রণালি :প্রথমে টমেটো ফালি করে কেটে নিন। এরপর আধা কাপ পানিতে দিয়ে ১০ মিনিট সিদ্ধ করুন, তারপর চেলে নিন। এবার অন্য একটি পাত্রে টমেটো গোলা ও সব উপকরণ একসাথে জ্বাল করুন। ঘন হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করে বোতলজাত করুন টমেটোর সস। ট মে টো র সা লা দ উপকরণ :টমেটো কুচি ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, কাঁচামিরচ কুচি ২-৩টি, লবণ পরিমাণমতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লেবু ১টি। প্রণালি :টমেটো ধুয়ে কুচি করে কেটে নিন। এবার একটি পাত্রে টমেটো এবং সব উপকরণ নিয়ে ভালো করে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল টমেটোর সালাদ। স্বা স্থ্যে র জ ন্য বেদানা এই শীতে বেদানা কার না প্রিয়। ক্লান্তি মেটাতে এক গ্লাস বেদানার জুস সবারই পছন্দ। সেই সাথে বেদানার রয়েছে অসংখ্য ঔষধি গুণাবলি। চলুন জেনে নিই বেদানার উপকারিতা।