নোটিশ বোর্ড
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১২, ১৮:১৬
ফ্যাশনমেকার
শীতের এই উষ্ণ আবহাওয়ায় ফ্যাশনমেকার তাদের ক্রেতাদের প্রতি লক্ষ রেখে যে নতুন পোশাকটি বাজারে এনেছে তার নাম মনময়ূরী। থ্রিপিসটিতে পিউর জর্জেটের উপরে হাতের এমব্রয়ডারি সুতার কাজ করা। এর ওড়নাতে ব্যবহার হয়েছে হাতের কাজ এবং টপেটো কাপড় দিয়ে সালোয়ার তৈরি হয়েছে, যা পাওয়া যাবে এর বিভিন্ন আউটলেটে।
ইনফিনিটি
এই শীতে পরতে পারেন ফ্যাশনেবল সোয়েটার। এখন আমাদের দেশেই তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের বাহারি সব সোয়েটার। আর এসব সোয়েটারের সম্ভার বসেছে ইনফিনিটির আউটলেটগুলোতে। নিট, পলিস্টার, উল, সুতি, নাইলন দিয়ে তৈরি দেশি এই সোয়েটারগুলো বিদেশি সোয়েটার থেকে কোনো অংশে কম নয়; বরং বাংলাদেশে তৈরি সোয়েটার এখন বিশ্বের নামীদামি ব্র্যান্ডের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। আর ইনফিনিটির শীত আয়োজনে থাকছে আঁটসাঁট, চাপা দুই ধরনের সোয়েটার।
আবর্তন
বিজয়ের মাসে আবর্তন দিচ্ছে পোশাক ক্রয়ে বাড়তি স্বাধীনতা। বিজয়ের মাসে বিজয়ের আনন্দে সর্বোচ্চ ৫০ ভাগ ছাড়ে কেনাকাটার এই বাড়তি স্বাধীনতা পাওয়া যাবে এই ফ্যাশন হাউসের সবগুলো শোরুমে।
মুসলিম কালেকশন
প্রয়োজন ও ফ্যাশনের কথা মাথায় রেখে তারুণ্যের ব্র্যান্ড মুসলিম কালেকশন এনেছে শীত উপযোগী নতুন ডিজাইনের এক্সক্লুসিভ সুতি শার্ট। আরামদায়ক ১০০ ভাগ সুতি কাপড়ে তৈরি করা হয়েছে এসব চেক ও স্ট্রাইপ শার্ট। এর কাটিংয়ে আনা হয়েছে ভিন্নতা। ফরমাল ও ক্যাজুয়াল এসব শার্টে প্রাধান্য পেয়েছে লাল, সাদা, নীল, খয়েরি, হালকা সবুজ, বেগুনি রং। আকর্ষণীয় এসব শার্ট এখন বাজারে পাওয়া যাচ্ছে।
প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হোন
১৯৯২ সালে প্রতিষ্ঠিত মহিলাদের ট্রেনিং সেন্টার সাকসেসে চলছে নানা রকম প্রশিক্ষণ কার্যক্রম। আজ সকাল ১০টায় ব্ল্যাক ফরেস্ট কেকসহ ৫টি কেক, সাড়ে ১১টায় ৭ রকম বার্থডে কেক, ৩টায় হাতে তৈরি লাচ্ছি সেমাই কোর্স রয়েছে। এ ছাড়া রয়েছে নিয়মিত কোর্স, চাইনিজসহ আরও নানা বিষয়ে প্রশিক্ষণ। যোগাযোগ :৮৬৫৩৩৩৮, ০১৮১৯২৭৫৬৯১। ৩২, মিরপুর রোড, ঢাকা।
‘রাঁধুনী পিঠা-পায়েস’ বইয়ের প্রকাশনা উত্সব অনুষ্ঠিত
সম্প্রতি মাছরাঙা টেলিভিশন সেন্টারে অনুষ্ঠিত হলো ‘রাঁধুনী বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা-পায়েস’ বইয়ের প্রকাশনা উত্সব। স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র মোড়ক উন্মোচন করে বইটির আনুষ্ঠানিক প্রকাশ ঘোষণা করেন। উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সহধর্মিণী কবিতা চৌধুরী ও স্কয়ার কনজুমার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রাঁধুনী বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা-পায়েস বইয়ের প্রকাশক অঞ্জন চৌধুরী ও মনিরা চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট রন্ধনশিল্পী নাহিদ ওসমান, আলেয়া ওহাব ও বইটির চিত্রগ্রাহক সোহেল রানা রিপন। উল্লেখ্য, ‘রাঁধুনী পিঠা পায়েস উত্সব ১৪১৭’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের রেসিপি থেকে বাছাইকৃত ১২০ রেসিপি নিয়ে সাজানো হয়েছে বইটি। এটি সম্পাদনা করেছেন বাংলাদেশের রন্ধনশিল্পের পথিকত্ প্রয়াত অধ্যাপিকা সিদ্দিকা কবীর। আর্ট পেপারে প্রকাশিত দ্বিভাষিক (বাংলা ও ইংরেজি) এই বইটির দাম রাখা হয়েছে ২ হাজার টাকা।
হাউস কিপিংয়ে প্রশিক্ষণ
সাধারণত হাউস কিপিংকে বলা হয়ে থাকে একটি হোটেলের কেন্দ্রবিন্দু বা হার্ট। কারণ রুম ছাড়া কোনো হোটেল চিন্তাই করা যায় না। শুধু তাই নয়, হোটেল-মোটেল-রিসোর্ট বা বহুজাতিক কোম্পানিগুলো যখনই তাদের বাহ্যিক সৌন্দর্যের বিষয়ে নজর দেয় তখনই হাউস কিপিং শব্দটি চলে আসে। হোটেলগুলোতে কক্ষ সজ্জা, বেড তৈরি, ক্লিনিং সার্ভিস, লন্ড্রি সার্ভিস, হাইজিন অ্যান্ড স্যানিটেশন, ফার্স্ট এইড—এগুলো হাউস কিপিং বিভাগের অন্তর্ভুক্ত। হোটেলে আসা একজন অতিথিকে সবার আগে আকৃষ্ট করে সেখানকার সাজানো-গোছানো পরিবেশ। আর এ গুরুদায়িত্বটি থাকে হাউস কিপারদের ওপরেই। পর্যটন শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে গড়ে উঠছে তারকা মানের অভিজাত সব হোটেল। এর ছোঁয়া লেগেছে মধ্যপ্রাচ্যসহ আমাদের দেশেও। দেশের মধ্যেই আন্তর্জাতিক হোটেলগুলোতে হাউস কিপিং বিভাগে দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে। এ ছাড়াও দেশের বাইরের হোটেলগুলোতেও রয়েছে দক্ষ হাউস কিপারের ব্যাপক চাহিদা। ইউরোপের দেশগুলোর পাশাপাশি সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাইসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হাউস কিপিং পেশায় রয়েছে উজ্জ্বল ক্যারিয়ারের সুযোগ। তাই কাজের ক্ষেত্র বিবেচনায় হাউস কিপিং এখন সবচেয়ে আকর্ষণীয় পেশা। এ পেশায় ছেলে-মেয়ে উভয়েই গড়তে পারেন সম্ভাবনাময় ক্যারিয়ার। তবে এ পেশায় আসতে সবার আগে প্রয়োজন মানসম্মত প্রশিক্ষণ। যোগাযোগ :নিউটন হোটেল স্কুল, খাজা টাওয়ার (৯ম তলা), ৯৫ মহাখালী বাণিজ্যিক এলাকা, বীর উত্তম একে খন্দকার সড়ক, ঢাকা। ফোন :০১৯৬২৫৯৫৪৬১, ০১৭৩৮৯৬৬৭৯৮।
ফ্যাশন ডিজাইনে প্রশিক্ষণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কর্মমুখি বিষয়ে চার বছর মেয়াদি অনার্স কোর্স সম্পন্নের মাধ্যমে শিক্ষার্থীরা পাচ্ছে ক্যারিয়ার গড়ার সুযোগ। শিক্ষার্থী এবং চাকরি-প্রত্যাশীরা এসব কর্মমুখি ও সৃষ্টিশীল বিষয়ে পড়াশোনা করে স্বাবলম্বী হতে পারেন। এসব বিষয়ের মধ্যে অন্যতম হলো ফ্যাশন ডিজাইন। এ ছাড়াও উজ্জ্বল ক্যারিয়ার গড়ার জন্য রয়েছে অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ইন্টেরিয়র ডিজাইন ও গ্রাফিক্স ডিজাইনের মতো বিষয়গুলো। অনেকেই এসব বিষয়ে কোর্স সম্পন্ন করে উজ্জ্বল ক্যারিয়ার গড়ছেন। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনে (এনআইডি) শুরু হয়েছে ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন সৃষ্টিশীল বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি অনার্স কোর্স। এ ছাড়াও এখানে রয়েছে ডিপ্লোমা কোর্স করার সুযোগ। ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি), অ্যাপারেল ম্যানুফেকচারিং অ্যান্ড টেকনোলজি (এমটি), নিটওয়্যার ম্যানুফেকচারিং অ্যান্ড টেকনোলজি (কেএমটি), ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও গ্রাফিক্স ডিজাইন। এসব বিষয়ে অনার্স ও ডিপ্লোমা কোর্স সম্পন্নের মাধ্যমে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে এনআইডিতে। আরও জানতে—০১৯২১৬৬৮৯৯৯, ৯৬১১৭৬৫।