দীপ্তি-তে অ্যানিমেশন ও মাল্টিমিডিয়ায় ডিপ্লোমা কোর্স
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১২, ১৯:১০
আমাদের দেশে টিভি চ্যানেলের সংখ্যা পেরিয়ে গেছে ২৫টি। সাথে সাথে প্রচুর পরিমাণে মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজও তৈরি হয়েছে। এসব প্রতিষ্ঠানের জন্য আর্কিটেকচারাল ভিজ্যুয়ালাইজেশন, অ্যানিমেশন ও ইন্টেরিয়র ডিজাইনে প্রচুর দক্ষ জনবলের প্রয়োজন। এরই ধারাবাহিকতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) চলতি ডিসেম্বর ২০১২ সেশনে ডিপ্লোমা ইন আর্কিটেকচারাল ভিজ্যুয়ালাইজেশন, ডিপ্লোমা ইন থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিজ্যুয়াল এফ/এক্স এবং ডিপ্লোমা ইন ইন্টেরিয়র ডিজাইন কোর্সে শিক্ষার্থী ভর্তি শুরু করেছে। এ ছাড়াও রয়েছে ৩-৬ মাস মেয়াদি থ্রিডি ম্যাক্স, মায়া, মাল্টিমিডিয়া, ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ, ভিডিও এডিটিং, অটোক্যাড, গ্রাফিক্স ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইনের উপর সার্টিফিকেট কোর্স। কোর্সগুলি সম্পূর্ণভাবে ব্যবহারিক ক্লাসভিত্তিক, যা সার্টিফায়েড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। কোর্সগুলির বৈশিষ্ট্য হচ্ছে, কোর্স শেষে বাধ্যতামূলক বাস্তবমুখী প্রজেক্টে কাজ করতে হয় এবং ১-৩ মাস মেয়াদি ইন্টার্নশিপে অংশ নিতে হয়। রয়েছে প্রশিক্ষকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সমাপ্তি, পরীক্ষা গ্রহণ ও ফলাফল মূল্যায়নের নিশ্চয়তা। এখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় ও দীপ্তি কর্তৃক যৌথ সনদ লাভ করে থাকে। কর্মজীবীদের জন্য রয়েছে সান্ধ্যকালীন ক্লাসের সুবিধা। দীপ্তি’র বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ড্যাফোডিল ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে থাকে। রয়েছে মেয়েদের জন্য ২৫% ছাড়। ন্যূনতম এসএসসি পাশ যেকোনো বয়সের যে কেউ এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবে। ফোন :০১৭১৩৪৯৩২৩৩, ০১৭১৩৪৯৩২৬৭।