টেক ফটো

গতকাল ১২ ডিসম্বের তার প্রথম টুইটটি পাঠিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। এই টুইটে লেখা ছিল ‘প্রিয় বন্ধুরা, টুইটারের মাধ্যমে সবার সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সকলে আমাকে এখানে যে অভূতপূর্ব সাড়া জানিয়েছেন, তার জন্য সকলকে ধন্যবাদ। আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকলের জন্য রইল আশির্বাদ।’ ছবিতে পোপকে দেখা যাচ্ছে ট্যাবলেট পিসির মাধ্যমে টুইটটি পাঠাতে।