গাইডলাইন

ক্যারিয়ার যখন এভিয়েশনে

প্রফেশনাল হওয়ার ক্ষেত্রে কী বিষয় নিয়ে লেখাপড়া করলে বেকার বসে থাকতে হবে না এবং কর্মক্ষেত্রটি সামাজিক মর্যাদার দিক দিয়ে উচ্চ স্তরের হবে এসব নানা বিষয় নিয়ে ভাবতে হয় এসএসসি ও এইচএসসির পর। বর্তমান যুগে এই ভাবনা ক্ষেত্রে তরুণরা সর্বাধিক স্থান দিচ্ছে এভিয়েশন সেক্টরকে। আর এটি হচ্ছে বিভিন্ন কারণে। অন্যান্য পেশার পাশাপাশি তরুণদের মনে অন্যতম আগ্রহ সৃষ্টি করছে এভিয়েশন সেক্টর। আন্তর্জাতিক মান বজায় রেখে উচ্চ বেতন, চমত্কার জীবন যাপন পৃথিবীজুড়ে কর্মক্ষেত্রের ব্যাপ্তি এমনকি সামাজিক মর্যাদায় বেশ এগিয়ে রয়েছে এভিয়েশন সংশ্লিষ্ট কর্মক্ষেত্রগুলো। আর স্মার্ট তরুণ শ্রেণীর জন্যে আকর্ষণীয় এসব পেশায় রয়েছে গ্ল্যামারের মুর্ছনা। এইচএসসি বা ও-লেভেল পাস করে এভিয়েশন সেক্টরে পড়ালেখা শুরু করলে সবচেয়ে দ্রুত এবং সফলভাবে পেশা গড়া যায়। এই খাতে শিক্ষার বিষয়গুলো হচ্ছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল সায়েন্স, এভিয়েশন ম্যানেজমেন্ট, এভিয়েশন অপারেশন, বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমবিএ, বিবিএ ইন এভিয়েশন, এয়ারহোস্টেজ কেবিনক্রু, ট্রাভেল ট্যুরিজম অ্যান্ড টিকেটিং, পাইলটিং প্রভৃতি কোর্স। দেশে এয়ারলাইন্স সেক্টরের ব্যাপক প্রসার এবং বিদেশি এয়ারলাইন্সগুলোর এ দেশের অফিসগুলোয় বাংলাদেশিদের নিয়োগ দেওয়ায় ব্যাপক চাহিদা সৃষ্টি হয়। যার ফলে বাংলাদেশেও এভিয়েশন খাতের শিক্ষাপ্রতিষ্ঠান কার্যক্রম শুরু করে। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন :সেক্টর-১১, রোড-২, বাড়ি- ১৪, উত্তরা। ফোন :৮৯৯১৩৭১, ০১৯২৬৯৬৩৬৫৩। এভিয়েশনে শিক্ষণীয় বিষয়ের অন্যতম হচ্ছে—এয়ারপোর্ট ডিজাইন প্ল্যানিং; এয়ারক্রাফট লিজিং, সেলিং, এয়ারলাইন্স কস্ট ম্যানেজমেন্ট; এইচআর, ওবি, এয়ারক্রাফট লিজিং; কাস্টমার হেন্ডেলিং, প্যাসেঞ্জার হেন্ডেলিং; এয়ারপোর্ট অপারেশন; কার্গো হেন্ডেলিং অ্যান্ড ক্লিয়ারিং; গ্রুমিং, এয়ারলাইন্স প্রোগ্রামিং প্রভৃতি। এভিয়েশন সেক্টরের প্রায় সবগুলো ক্ষেত্র চেলেঞ্জিং। এভিয়েশন সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে কোয়ালিফাইড শিক্ষার্থীরা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে পারে। যারা সাধারণ এমবিএ বা বিবিএ করছে তারাও এসব বিষয়ে ভর্তি হয়ে পড়ালেখা করতে পারবে। তরুণদের পছন্দনীয় এসব কোর্স পরিচালনাকারী অন্যতম প্রতিষ্ঠান ক্যাটেক। কলেজটি দীর্ঘ দিন ধরে স্বল্প ব্যয়ে এসব বিষয়ে মানসম্পন্ন শিক্ষা প্রদান করে আসছে। বিটেক, এডেক্সেল, ফিবা, কারিগরী শিক্ষাবোর্ড, ইন্টারন্যাশনাল একরিডিটেশন অরগানাইজেশন প্রভৃতির আওতাভুক্ত ক্যাটেক বাংলাদেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ যাদের রয়েছে একাধিক পরিপূর্ণ ক্যাম্পাস এবং সর্বাধিক দেশি বিদেশি শিক্ষার্থী। ক্যাটেকে প্রতিটা বিষয়ে সিট সংখ্যা ৩০। ভর্তি ফরম কলেজ ক্যাম্পাস থেকে সংগ্রহ করা যাবে।