তারুণ্যের অন্যলোক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১২, ১৭:৫৮
প্রতিদিনের
তারুণ্যময় জীবনে লাইফস্টাইল, ফ্যাশন আর নানা বিষয় নিয়ে তরুণদের জন্য এক আলাদা জগত্
শো না র গা ন
স্বপ্ন উড়াই
শিল্পী :কুমার বিশ্বজিত্ ও মিতালী মুখার্জী
প্রকাশক :গানচিল
গানের কথা :আধুনিক, ফোক ও ফিউশনধর্মী ১০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলো হলো ‘আমি তোমার জন্যে বৈশাখী ঝড়ে’, ‘ভাবনার হাওয়াতে উড়াই এ মন’ এবং ‘ভালোবাসা হলো’।
কেন শুনবেন
এ অ্যালবামের বিক্রিত অর্থের একটি অংশ থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের সহায়তা তহবিলে প্রদান করবে গানচিল। তা ছাড়া গানগুলোও খুব সুন্দর।
---
দে খা র ছ বি
চন্দ্রগ্রহণ
পরিচালক :মুরাদ পারভেজ
অভিনয় :চম্পা, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।
ছবির কথা : মারোয়ারি ঘাটের সাথেই গড়ে উঠেছে এলাকার একমাত্র বাজার। সেই বাজারে একজন পাগলী থাকত। বৃষ্টি ভেজা একরাতে পাগলীর কোলজুড়ে আসে এক ফুটফুটে কন্যাসন্তান। এরপর ঘটে নানা নাটকীয় ঘটনা।
কেন দেখবেন
‘চন্দ্রগ্রহণ’ চলচ্চিত্রটি ২০০৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মোট
সাতটি বিভাগে পুরস্কার লাভ করে।
---
ত থ্য ক ণি কা
মহাস্থানগড়
সেন বংশের শেষ রাজা লক্ষ্মণ সেন যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গড় অরক্ষিত ছিল। মহাস্থানের রাজা ছিলেন নল যার বিরোধ লেগে থাকত তার ভাই নীলের সাথে। এ সময় ভরত দাক্ষিণাত্যের শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে অসেন পাপের প্রায়শ্চিত্ত করতে। পরবর্তীতে তিনিই এই দুই ভাইয়ের বিরোধের অবসান ঘটান এবং রাজা হন। এই ব্রাহ্মণের নাম ছিল রাম। পরশুরামের সাথে ফকিরবেশী আধ্যাত্মিক শক্তিধারী দরবেশ হযরত শাহ সুলতান মাহমুদ বলখীর যুদ্ধ হয়। যুদ্ধে পরশুরাম পরাজিত ও নিহত হন। মহাস্থান গড় বাংলাদেশের একটি প্রাচীন পর্যটন কেন্দ্র।
----
স ফ ল দে র স্ব প্ন গাঁ থা
স্টিভ বলমার
মাইক্রোসফটের সিইও স্টিভ বলমার ১৯৫৬ সালের ২৪ মার্চ যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন। তিনি হার্ভার্ড ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অবস্থায় ১৯৮১ সালে মাইক্রোসফটে যোগ দেন। তার বয়ানেই শুনি কিছু কথা, ‘আমি তোমাদের শুধু তিনটা বিষয় নিয়েই ভাবতে বলব। প্রথমত, মৌলিক চিন্তাকে গুরুত্ব দাও। মাইক্রোসফট শুধু একটা মৌলিক চিন্তাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। দ্বিতীয়ত, সুপ্ত আগ্রহ। অনেকেই মনে করে, এটা নিজে থেকেই চলে আসে। এটা ভুল। নিজের আসল আগ্রহ কিসে সেটা নিজেকেই খুঁজে নিতে হবে। এমন কিছুর সঙ্গে জড়িত হও যেন বলতে পার, ‘যত সমস্যাই হোক, আমি আমার নিজের কাজ ভালোবাসি।’ শেষটি হলো, কোনো কিছুতে হার মানা যাবে না।’