২৫ ডিসেম্বর থেকে ‘বিসিএসআইসিটিওয়ার্ল্ড ২০১২’
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১২, ১৯:৪১
বাংলাদেশ কম্পিউটার সমিতির আয়োজনে ২৫-২৯ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিসিএসআইসিটিওয়ার্ল্ড ২০১২’। ‘তথ্যপ্রযুক্তি হোক শিক্ষার বাহন’ স্লোগানে আয়োজিত এ প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তির ৫২টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। থাকছে ৯০টি স্টল এবং ১৫টি প্যাভিলিয়ন। সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যালয়ে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। সমিতির সভাপতি মো. ফয়েজউল্যাহ খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সমিতির মহাসচিব ও প্রদর্শনীর আহ্বায়ক মো. শাহিদ-উল-মুনীর লিখিত বক্তব্য পাঠ করেন। অনুষ্ঠানে সমিতির সহ-সভাপতি মো. মঈনুল ইসলাম এবং পরিচালক মোস্তাফা জব্বার ও এটি শফিক উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। অন্যান্যবারের মতো এবারের প্রদর্শনীতেও নানা রকম বৈচিত্র্যময় আয়োজন থাকবে বলে জানান বক্তারা।