সরকারি ইবুক-এর ওয়েবসাইটে প্রবেশে জটিলতা

ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের পক্ষ থেকে নান ধরনের উদ্যোগের একটি ছিল বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ তৈরি করা। http://www.ebook.gov.bd সাইটে এই বইগুলোর ইবুক সংস্করণগুলো রয়েছে, যেখানে অনলাইনে পড়ার পাশাপাশি রয়েছে ইবুকগুলো ডাউনলোডের সুবিধা। তবে এই ওয়েবসাইটটিতে সরাসরি প্রবেশ করা যাচ্ছে না। ওয়েবসাইটে প্রবেশ করতে গেলেই এটি ম্যালওয়্যারে আক্রান্ত বলে একটি নোটিশ প্রদান করা হচ্ছে। ফলে অনেকেই সাইটটিতে প্রবেশ করতে পারছেন না। এই সাইটে ঢুকতে না পেরে হতাশা জানিয়েছেন তারা। তবে যারা সাইটটিতে ঢুকতে চান, তাদের ম্যালওয়্যার নোটিশের পেজে proceed anyway লেখাতে ক্লিক করতে হবে বা Advanced-এ ক্লিক করে Proceed at your own risk লেখায় ক্লিক করতে হবে। তাহলেই প্রবেশ করা যাবে ইবুকের এই সাইটে।