রেসিপি

বড়দিনের আয়োজন

বড়দিনের আয়োজনের কেন্দ্রে থাকে কেক। নানা রকমের কেকের সম্ভারে বড়দিনের উত্সবও বহুমাত্রিকতা পায়। তাই বড় দিন উপলক্ষে ৪ ধরনের কেকের রন্ধনকৌশল দেওয়া হলো। রেসিপিগুলো দিয়েছেন বিশিষ্ট রন্ধনশিল্পী আফরোজা জামান ও ছবি তুলেছেন দীপঙ্কর দীপু কু ই ন কে ক উপকরণ :ডিম ৩টি, ময়দা আধা কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, চিনি এক কাপের তিন ভাগের এক ভাগ, ভ্যানিলা পাউডার আধা চা চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, চিনির সিরাপ আধা কাপ, হানড্রেড অ্যান্ড থাউজেন্ড পরিমাণমতো। প্রণালি :পাউডার জাতীয় উপকরণগুলো একসাথে চেলে নিন। ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করুণ। ডিমের সাদা অংশ মেরাং করুন, চিনি মেশান, কুসুম মেশান এবং ১০ মিনিট বিট করুন। পাউডার জাতীয় উপাদানগুলো মেশান। এবার ছোট ডাইসে অয়েল ব্রাশ করে ডো দিন এবং উপরে হানড্রেড অ্যান্ড থাউজেন্ড দিন। ওভেনে ১৬০ পাওয়ারে ২০ মিনিট বেক করুন। তৈরি হয়ে গেল কুইন কেক! পা তা কে ক উপকরণ :ময়দা দেড় কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, চিনি ১ কাপ, ডিম ৬টি, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, বাটার আধা কাপ, বাটার ফ্লেভার ১ চা চামচ, কেক সিরাপ ১ টেবিল চামচ। প্রণালি :পাউডার জাতীয় উপাদানগুলো চেলে নিন। প্রথমে ডিমের সাদা অংশ ফোম করুন, এরপর পর্যায়ক্রমে চিনি মেশান, কুসুম মেশান, ফ্লেভার মেশান এবং বিট করুন ১০ মিনিট। এবার পাউডার জাতীয় উপাদানগুলো মিশিয়ে নিন। প্যানে ঢেলে ১৮০ ডিগ্রি তাপে ৪০ মিনিট বেক করুন। ওভেন থেকে বের করে কেক সিরাপ ব্রাশ দিয়ে কেকটি ভিজিয়ে দিন। ঠাণ্ডা হলে ডেকোরেশন করুন। চ ক লে ট কে ক উপকরণ :ময়দা আধা কাপ, চিনি এক কাপের তিন ভাগের এক ভাগ, চিনির সিরাপ আধা কাপ, ডিম ৩টি, ভ্যানিলা পাউডার আধা চা চামচ, বেকিং পাউডার আধা চা চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, চকলেট বার ১ পিস, চকলেট কালার সামান্য। ক্রিম তৈরি :ইন্সট্যান্ট বাটার ২ কাপ, আইসিং সুগার ১ কাপ একসাথে ১০ মিনিট বিট করুন, কালার মেশান। কেক তৈরি :ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করুন। চালনিতে ময়দা, বেকিং পাউডার, ভ্যানিলা পাউডার চেলে নিন। ডিমের সাদা অংশ মেরাং করুন, চিনি মেশান, কুসুম মেশান, ১০ মিনিট বিট করুন। পাউডার জাতীয় উপাদানগুলো মেশান। ডাইসে অয়েল পেপার বিছিয়ে ব্রাশ করুন, কেকের ডো ঢালুন। ওভেনে ১৬০ পাওয়ারে ৩০ মিনিট বেক করুন। কেক ঠাণ্ডা হলে ক্রিম দিয়ে ডেকোরেশন করুন এবং উপরে চকলেট গ্রেট করে দিন। গি টা র কে ক উপকরণ :ময়দা ১ কাপ, বাটার ১ কাপ, চিনি ১ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, ডিম ৪টি, পাউডার দুধ ২ টেবিল চামচ, ভ্যানিলা ফ্লেভার ১ চা চামচ। প্রণালি :পাউডার জাতীয় উপকরণগুলো চেলে নিন। বাটার ও চিনি বিট করুন এবং একটা একটা করে ডিম দিন, বিট করুন এবং পাউডারগুলো মিশিয়ে নিন। এরপর গিটার ডাইসে ঢেলে ওভেনে ১৬০ পাওয়ারে ৩০ মিনিট বেক করুন। ওভেন থেকে কেক বের করে ডেকোরেশন করুন।