সাবির ভাটিয়া
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২১:২৩
বিশ্বব্যাপী ইমেইল সার্ভিসের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি সার্ভিসের নাম হটমেইল। এই হটমেইলেরই অন্যতম একজন প্রতিষ্ঠাতার নাম সাবির ভাটিয়া। ভারতের চণ্ডিগড়ে ১৯৬৮ সালের ৩০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সাবির ভাটিয়া। তবে তার বেড়ে ওঠার সময় কাটে ব্যাঙ্গালোরে। পরে তিনি ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রে যান উচ্চশিক্ষা লাভের জন্য। সেখানে ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরুতেই তিনি যোগ দেন টেক জায়ান্ট অ্যাপল-এ হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সেখানেই তিনি সফটওয়্যার নিয়েও কিছু কাজ করেন এবং লক্ষ করেন, ওয়েব ব্রাউজারের মাধ্যমেও সফটওয়্যারে প্রবেশ করার সুযোগ রয়েছে। এরপর তিনি তার সহকর্মী জ্যাত স্মিথের সাথে যৌথ উদ্যোগে তৈরি করেন হটমেইল। পরে মাইক্রোসফট এটি কিনে নেয় ৪০০ মিলিয়ন ডলারে।