ডিজিটাল আইসিটি ফেয়ারে গ্লোবাল ব্র্যান্ডের অফার
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১২, ১৯:৪২
গতকাল থেকে শুরু হওয়া ‘ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১২’তে বিভিন্ন প্রযুক্তি ব্র্যান্ডের পণ্যসামগ্রী নিয়ে অংশগ্রহণ করছে গ্লোবাল ব্র্যান্ড। এই মেলার অন্যতম সিলভার স্পন্সর আসুস। মেলা উপলক্ষে আসুসের সব ল্যাপটপ ও ই পিসি নেটবুকে উপহার হিসেবে থাকছে আকর্ষণীয় জ্যাকেট এবং এডেটা পণ্যের সাথে চাবির রিং। এ ছাড়া মেলা উপলক্ষে আসুসের অন্যান্য পণ্য, ভিভিটেক প্রজেক্টর, ব্রাদার প্রিন্টার, এলজি মনিটর, ডেল ব্র্যান্ডের পণ্য সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। মেলা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।