ভিনদেশি

আবারও সেরা

কিছুদিন আগেই বিপজ্জনক তারকা হিসেবে আলোচনায় উঠে এসেছিলেন ‘হ্যারিপটার’খ্যাত তারকা এমা ওয়াটসন। সম্প্রতি তিনি আবারও সবার আলোচনার শীর্ষে তবে এবার হ্যারিপটার নিয়ে নয়। আমেরিকান উপন্যাস নিয়ে নির্মিত ‘দ্য পার্কস অব বিং অ্যা ওয়ালফ্লাওয়ার’ নামের সিনেমাটিতে অভিনয়ের জন্য। লিখেছেন প্রাঞ্জল সেলিম ‘দ্য পার্কস অব বিং এ ওয়ালফ্লাওয়ার’ একটি উপন্যাসের নাম। আমেরিকান ঔপন্যাসিক স্টেফেন চোবস্কির লেখা। ১৯৯৯ সালের পহেলা ফেব্রুয়ারি প্রকাশ পায় এ উপন্যাস। তরুণ্যকে উপজীব্য করে রচিত হয়েছে এ উপন্যাস। চার্লি নামের একটি ছেলে গল্পটি বলে। চিঠির মাধ্যমে গল্পটা শুরু হয়। সেখানে স্থান পায় অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর সব স্মৃতি। চলার পথে তার সাথে দেখা হয় নানা অজানা মানুষদের। তাদের সাথে অভিজ্ঞতাগুলো মিলিয়ে চিঠি লেখে ছেলেটা। আর এভাবেই বিভিন্ন মজার অভিজ্ঞতার গল্প দিয়ে শেষ করা হয় উপন্যাসটি। আর এই উপন্যাস নিয়েই তৈরি করা হয়েছে ‘দ্য পার্কস অব বিং অ্যা ওয়ালফ্লাওয়ার’ সিনেমাটি। সিনেমাটিতে তরুণ তারকা হিসেবে নেওয়া হয়েছে ‘হ্যারিপটার’খ্যাত অভিনেত্রী এমা ওয়াটসনকে। তার সহ-অভিনেতা হিসেবে রয়েছে লোগান লারম্যান। চলতি মাসেই সিনেমাটি মুক্তি পেয়েছে। এমা শার্লট ডিউয়ার ওয়াটসন পেশায় একজন ব্রিটিশ অভিনেত্রী এবং মডেল। ১৫ এপ্রিল ১৯৯০ সালে জন্ম নেওয়া এই অভিনেত্রী ‘হ্যারিপটার’ চলচ্চিত্রে হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। পটার চলচ্চিত্রে অভিনয়ের পূর্ব পর্যন্ত তিনি কখনও পেশাগতভাবে অভিনয় করেননি। ওয়াটসন নয় বছর বয়সে এই চরিত্রে প্রথম অভিনয় করেন। এর আগে তিনি বিদ্যালয়ের মঞ্চ নাটকে অভিনয় করেছিলেন। ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত ওয়াটসন ছয়টি ‘হ্যারি পটার’ চলচ্চিত্রে অভিনয় করেন। এসব চলচ্চিত্রে তার সহকর্মী ছিলেন ড্যানিয়েল রেডক্লিফ এবং রুপার্ট গ্রিন্ট। এ ছাড়া তিনি ‘হ্যারিপটার’-এর শেষ চলচ্চিত্র ‘হ্যারিপটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস’-এও অভিনয় করেছেন। ‘হ্যারিপটার’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি একাধিক পুরস্কার অর্জন করেন। এ ছাড়া এসব চলচ্চিত্রে অভিনয় করে তিনি ১০ মিলিয়ন পাউন্ডেরও বেশি পারিশ্রমিক পান। তিনি ২০০৯ সালে প্রথমবারের মতো মডেলিং করেন। ২০০৭ সালে ওয়াটসন ‘হ্যারিপটার’ চলচ্চিত্র ছাড়াও অন্য দুইটি চলচ্চিত্রের সাথে তার সম্পৃক্ততা ঘোষণা করেন। একটি হলো শিশু-ঔপন্যাসিক নোয়েল স্ট্রিটফিল্ডের উপন্যাস অবলম্বনে নির্মিত ব্যালেট সুজ এবং অন্যটি ‘দ্য টেল অব ডেসপ্যারক্স’ নামে একটি অ্যানিমেটেড চলচ্চিত্র। ব্যালেট সুজ ২০০৭-এর ডিসেম্বরে টেলিভিশনে প্রচারিত হয় যা বিশ্বব্যাপী প্রায় ৫.২ মিলিয়ন দর্শক উপভোগ করেন। ‘দ্য টেল অব ডেসপ্যারক্স’ নামের অ্যানিমেশন চলচ্চিত্রটি মার্কিন ঔপন্যাসিক কেট ডিক্যামিলোর একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়। এটি ২০০৮ সালে প্রকাশিত হয় এবং বিশ্বব্যাপী ৭০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করে।