তারুণ্য.কম

জানার দুনিয়া অনলাইন পাঠাগার আমাদের অনেকেরই অনলাইনে বই পড়ার অভ্যাস রয়েছে। তাদের জন্য রয়েছে একটি মজার সাইট। চরম মজার ওয়েবসাইট ডেইলি লিট ডট কম। এখানে অনেক বই পাবেন পড়ার জন্য ফ্রি। এটার মজার বিষয়টি হলো, ধরুন আপনি রাত ১২টায় আপনার প্রিয় বইয়ের কিছুটা পড়ে ঘুমাতে যেতে চান, ডেইলি লিট ডট কম-এ যান, পছন্দের বই সিলেক্ট করুন, আর কখন পড়তে চান টাইম দিয়ে দিন। ব্যস ডেইলি লিট প্রতিদিন আপনাকে বইটির কিছু অংশ মেইল করে পাঠিয়ে দেবে নির্দিষ্ট সময়ে। তবে একটি কথা, খুব নতুন বই পড়তে টাকা খরচ হতে পারে। সাইটটির ঠিকানা : http://dailylit.com/ গেম কর্নার হাফ লাইফ অ্যানিমেশন গেমগুলোর গ্রাফিক্সের উন্নতি হচ্ছে দিনকে দিন। সেই সাথে বেড়ে চলছে এই গেমগুলোর চাহিদা। শুরুর দিকের দুটি ধাঁচের গেমসের মধ্যে অন্যতম ছিল হাফ লাইফ গেমটি। গেমটির চাহিদা কিছুমাত্র কমেনি। গ্রাফিক্স উন্নত করার কারণে চাহিদাও বেড়েছে দ্বিগুণ। মোটা রিমের চশমা, গোটি স্টাইলের দাড়ি আর তত্ত্বীয় পদার্থবিদ্যার (থিওরিটিক্যাল ফিজিক্স) পিএইচডি ডিগ্রি। মুখে নেই কোনো সংলাপ। তার পরও মাত্র দুটো হাফ লাইফ পর্বের পরই ফ্রিম্যান বনে গেছে গেমিং আইকন। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস গেমারস এডিশন ২০১১ তাকে রেখেছে সেরা গেম-চরিত্রগুলোর তালিকায় আট নম্বরে। বাহারি চুলের স্টাইল, ফোলানো পেশির প্রয়োজন হয়নি গর্ডনের। কোনো কাটসিন বা আগের কথাও বলা হয় না তার সম্পর্কে। গেমটির সবকিছু গর্ডনের চোখেই দেখতে পান খেলোয়াড়েরা। এর ফলে গর্ডনকেও দেখা যায় না পুরোপুরি। আর চরিত্রটির ডিজাইনার গেব নেওয়েল ঠিক এই ব্যাপারটিই চেয়েছিলেন। গেমাররা যাতে তাদের মতো করেই কল্পনা করে নিতে পারেন তাদের নায়ক গর্ডনকে। গেমটি ডাউনলোডের ঠিকানা : http://en.softonic.com/s/half-life-game-download-free চ্যাম্পস২১ পড়াশোনা বিদ্যালয় বা বাসায় সন্তান কেমন পড়াশোনা করছে, এ বিষয়টি অভিভাবকদের সব সময়ই চিন্তায় রাখে। কাজটি সহজে করা যায় ওয়েবসাইটের মাধ্যমে। শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে দেওয়া বাসার কাজ (হোম ওয়ার্ক) ওয়েবসাইটে যেমন দিতে পারে, তেমনি এর ফল শিক্ষক, অভিভাবক সবাই পেতে পারেন। এমন সুবিধা রয়েছে চ্যাম্পস২১ ডট কমে। বিজ্ঞান, গণিত আর ইংরেজি বিষয়সহ নানা বিষয় রয়েছে সাইটটিতে। বর্তমানে ২৬ হাজার নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে প্রায় চার হাজার নিয়মিত শিক্ষার্থী এ সাইটের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াতে নানা উপায় শিখছেন। পাশাপাশি খুব শিগগিরই ইংরেজির জন্য উন্নত বিষয়, বিজ্ঞানের জন্য অ্যানিমেশন চালু করার পরিকল্পনাও রয়েছে। সাইটটির লিংক : http://www.champs21.com/ রেড কার্পেট সেরা ড্যানিয়েল ক্রেইগ বর্তমান সময়ের একজন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা। ক্রেইগ ‘জোরো’, ‘ইন্ডিয়ানা জোন্স’, ‘লারা ক্র্যাফট’সহ আরও অনেক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। কিন্তু ড্যানিয়েল ক্রেইগ বর্তমান সময়ে জেমস বন্ড হিসেবে বেশি খ্যাত। ২০০৬ সালের ক্যাসিনো রয়াল চলচ্চিত্রের মাধ্যমে তিনি বন্ড চরিত্রে অভিনয় শুরু করেন। ২০০৮ সালে জেমস বন্ড চলচ্চিত্রের ২২তম চলচ্চিত্র ‘কোয়ান্টম অব সোলেস’-এ তিনি অভিনয় করেন। সাম্প্রতিক এক জরিপে ব্রিটিশদের পছন্দের অভিনয়শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন ‘জেমস বন্ড’খ্যাত ড্যানিয়েল ক্রেইগ। জরিপে অংশ নেওয়া ভোটারদের শতকরা ২৬ ভাগ ভোট পেয়ে অভিনেতাদের তালিকার শীর্ষে অবস্থান করছেন ড্যানিয়েল। তার সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘স্কাইফল’সহ এ পর্যন্ত তিনটি জেমস বন্ড মুভিতে অভিনয় করেছেন তিনি। জেমস বন্ড-এর সাতটি সিনেমায় তিনি অভিনয় করেছেন ‘এম’-এর চরিত্রে। ওই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন হেলেনা বোনহ্যাম কার্টার। তিনি পেয়েছেন শতকরা ১০ ভাগ ভোট। ড্যানিয়েল ক্রেইগ সম্পর্কে জানতে ভিজিট করুন : http://www.imdb.com/name/nm0185819/ ভবিষ্যত্ পোশাক শিল্পে মেধাবী হাতের ছোঁয়া  নাহিদ হাসান  বৈদেশিক মুদ্রা অর্জনের একটি সম্ভাবনাময় খাত হলো পোশাক শিল্প । আর এই পোশাক শিল্পের চালিকাশক্তি একজন মার্চেন্ডাইজার। শিক্ষিত জনশক্তিকে মানব সম্পদে পরিণত করার লক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্স পরিচালনা করেছে। স্নাতকোত্তর পর্যায়ে এ শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত মার্চেন্ডাইজিং বিষয়ে সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ করে দেবে, যা আমাদের দেশের গার্মেন্টস-টেক্সটাইল শিল্পকে সমৃদ্ধশালী করবে, সৃষ্টি করবে উন্নততর চাকরির সুযোগ। যা শেখানো হয় :প্রফেশনাল এমবিএ-তে ১ম বছরে মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিট, ২য় বছরে ব্যবসায় প্রশাসন মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিট ও ইন্টার্নি ২ ক্রেডিটসহ মোট ৬২ ক্রেডিটের কোর্স সম্পন্ন করতে হয়। মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিটের মধ্যে যেসকল বিষয়সমূহ পড়ানো হয় তা হলো—তন্ত্র থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড়কে রং, ছাপা ও ধৌতকরণের পর দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী অত্যাধুনিক ডিজাইন ও রুচিসম্মত পোশাক তৈরি করে মুনাফা অর্জন করা, এলিমেন্টস অব ডিজাইন, ফ্যাশন মেটারিয়ালস ফর ক্লথিং, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস প্যাটার্ন মেকিং, গার্মেন্টস কনস্ট্রাকশন অ্যান্ড সুইয়িং টেকনোলজি, গ্রেডিং, গার্মেন্টস ক্যাড, ডাইং প্রিন্টিং ওয়াশিং, ল্যাব ডিপ, কাট অ্যান্ড সু নিটওয়্যার ইত্যাদি। কোর্সের মেয়াদ :মাসে ১ সেমিস্টার করে মোট ৪ সেমিস্টার, ২ বছরেই কোর্স সমাপ্ত করা হয়। এসএসসি বা এইচএসসি ও ডিগ্রি বা অনার্স পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে স্কলারশিপ দিয়ে টিউশন ফি নির্ধারণ করা হয়। চাকরিজীবীদের জন্য রয়েছে সান্ধ্যকালীন শিফট ব্যবস্থা। এ ছাড়াও প্রতিটি কোর্সে রয়েছে ফ্যাক্টরি ভিজিট ও ইন্টার্নিশিপের ব্যবস্থা । আবেদনের যোগ্যতা :এসএসসি, এইচএসসি, ডিগ্রি বা অনার্স সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ-২.৫ থাকতে হবে। যে সকল ছাত্রছাত্রীর ফলাফল ভালো, তারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করুন ০১৭৩১২২০০৯৯, ০১৯৭১০০৯৯৯৯, ৮৮৩১৩০৪ এ নম্বরগুলোতে। আয় রোজগার :বাংলাদেশে রয়েছে এসব ডিগ্রিপ্রাপ্তদের চাকরির বিশাল বাজার। সরকারের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে স্থাপিত দেশি, বিদেশি টেক্সটাইল মিল, বিভিন্ন বায়িং অফিস, বুটিক হাউস, ফ্যাশন হাউস, গার্মেন্টস শিল্পে ও টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সরাসরি সম্পৃক্ত হয়ে কাজ করার সুযোগ রয়েছে তাদের। প্রাথমিক অবস্থায় ছাত্রছাত্রী যেকোনো প্রতিষ্ঠানেই ১৫ থেকে ২০ হাজার টাকা বেতনে নিজেদের নিয়োজিত করতে পারে। শিক্ষার্থীর বেতন ৫ থেকে ৬ বছরের মধ্যে ৭০-৯৫ হাজার টাকায় উন্নীত হয়, সাথে বাড়ে অন্যান্য সুযোগ-সুবিধা। ১৫-২০ বছরের চাকরির অভিজ্ঞতাসম্পন্নদের বেতন প্রায় ১-৪ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছে যায়। কোথায় পড়বেন :বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি। আধুনিক ক্যাম্পাস, দক্ষ ফ্যাকাল্টি, উন্নত পরিচালনা পর্ষদসহ সব সুবিধা রয়েছে এনআইএফটিতে। যোগাযোগ : ১৪৬, ওয়ারলেস গেট মহাখালী, ঢাকা।