গিগাবাইট গ্রাফিক্স কার্ড

স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে গিগাবাইট জিফোর্স জিভি-এন৬৮০ওসি মডেলের জিটিএক্স ৬৮০ চিপসেটের ৪ গিগাবাইট গ্রাফিক্স কার্ড। এর মেমোরি ক্লক ৬০০৮ মেগাহার্জ, মেমোরি বাস ২৫৬ বিট, ডিজিটাল রেজ্যুলেশন ২৫৬০ বাই ১৬০০, এনালগ রেজ্যুলেশন ২০৪৮ বাই ১৫৩৬। জিডিডিআর৫ প্ল্যাটফর্মের অত্যন্ত উচ্চক্ষমতাসম্পন্ন এই গ্রাফিক্স কার্ডের জন্য ৫৫০ ওয়াট বিদ্যুত্ প্রয়োজন হয়। মূল্য ৫৭,০০০ টাকা। ফোন :০১৭৩০৩১৭৭৬৮।