বিলিয়নের ল্যান্ডমার্কে গ্যাংনাম

বিশ্বের প্রথম ভিডিও হিসেবে এক বিলিয়ন দর্শকের ল্যান্ডমার্ক পেরিয়েছে দক্ষিণ কোরিয়ার পপস্টার সাই-এর আইকনিক নাচের ভিডিও ‘গ্যাংনাম’ স্টাইল। গত জুলাই মাসে ভিডিওটি ইউটিউবে আপলোড হওয়ার পর থেকে সারা বিশ্বে প্রায় সব ধরনের মানুষের কাছেই ভীষণ জনপ্রিয়তা পেয়েছে এই ভিডিও। ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটার থেকে শুরু করে জাতিসংঘের মহাসচিব বান কি মুনও মজে গিয়েছেন এর তালে। এক বিলিয়নের ল্যান্ডমার্ক পেরিয়ে যাওয়ার পথে গত ২৪ নভেম্বর এটি পেরিয়ে যায় জাস্টিন বিবারের ‘বেবি’ নামের মিউজিক ভিডিকে।