লোহাগাড়ায় ‘বন্ধুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ সাইফুল ইসলাম (২৭) নামে এক ধর্ষণ মামলার আসামি নিহত হয়েছে বলে জানা গেছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আমিরাবাদ এলাকায় ঘটনাটি ঘটে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাশকুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাইফুল উপজেলার উত্তর আমিরাবাদ পূর্ব মুহুরীপাড়ার আবদুস সোবহানের পুত্র এবং সৃজনশীল কোচিং সেন্টারের মালিক।

মামলা সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল উপজেলার উত্তর আমিরাবাদ এলাকায় উক্ত কোচিং সেন্টারে শিক্ষক সাইফুল হাত-পা বেঁধে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) ধর্ষণ করার অভিযোগ ওঠে। সাইফুল ওই ছাত্রীসহ একই পরিবারের ৪ সহোদরকে পড়াতো। পরে পুলিশ উক্ত কোচিং সেন্টার বন্ধ করে দেয়। ঘটনার ৩ দিন পর লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন ছাত্রীর মা।

আরও পড়ুনঃ প্রকাশ্যে প্রভাবশালী, গোপনে ইয়াবা ব্যবসা, সন্ধ্যায় ইয়াবা সেবন

র‌্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামী নিহতের ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ইত্তেফাক/নূহু