নোটিশ বোর্ড
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ১৭:০৮
অঞ্জন’সের জামদানি বিপণন প্রদর্শনী
আবহমান বাংলার ঐতিহ্যবাহী বুনন শিল্প হচ্ছে জামদানি শিল্প। বর্তমান সময়ে জামদানি শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ এবং গৃহসজ্জার পর্দা, কুশন ইত্যাদিতে ব্যবহূত হচ্ছে। জামদানি মোটিফ ঐতিহ্যের কারণে বিভিন্ন বহুমুখী ব্যবহার হচ্ছে। জামদানির ঐতিহাসিক গৌরবের ধারাবাহিকতার প্রতি শ্রদ্ধা জানাতে অঞ্জন’সের প্রচার ও প্রসারের পৃষ্ঠপোষকতার প্রেক্ষিতে আবারও শুরু করতে যাচ্ছে জামদানি বিপণন প্রদর্শনী। ২৫ ডিসেম্বর থেকে এক যোগে শুরু হবে জামদানি নিয়ে এই বিপণন কার্যক্রম। রূপগঞ্জের তাঁতীদের ডিজাইনের শাড়ি দিয়ে প্রদর্শনী সাজানো হয়েছে। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত অঞ্জন’সের বনানী, ওয়ারি ও বেইলি রোড শাখায় এই প্রদর্শনী চলবে।
নগরদোলার শাল
এই শীতে কুয়াশার চাদরে উষ্ণতার আমেজ নিয়ে এল নগরদোলার বিভিন্ন রঙের শাল। এই শালগুলোর মধ্যে রয়েছে বাহারি রং। অলংকরণ করা হয়েছে স্ক্রিনপ্রিন্ট, ব্লক ও চুমকী ব্যবহার করে। বিখ্যাত কুমিল্লার খাদী, পশমি ও সুতি উপকরণ দিয়ে তৈরি হয়েছে নগরদোলার শাল। এগুলো পাওয়া যাবে নগরদোলার সবক’টি শোরুমে।
সাকসেসে প্রশিক্ষণ
১৯৯২ সালে প্রতিষ্ঠিত সাকসেস মহিলা ট্রেনিং সেন্টারে চলছে বিভিন্ন আকর্ষণীয় ক্লাস। এরমধ্যে আগামী ২৫ ডিসেম্বর ১০টায় জ্যামরোলসহ ৪টি কেক, সাড়ে ১০টায় কনফেকশনারি পিজ্জা-পাউরুটিসহ ১০টি আইটেম, ৩টায় ৫টি কাবাব, সাড়ে ৪টায় আইসক্রিম ৪টি চকোলেট আইসক্রিমসহ। যোগাযোগ করুন :৮৬৫৩৩৩৮, ৮৬৫৩৯৮২, ০১৮১৯২৭৫৬৯১। ৩২, মিরপুর
রোড, ঢাকা।
শীতে এড্রয়েটের শাল
এড্রয়েট সব সময় দেশীয় সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে থাকে তাই শালের বুনন, রং প্রতিটি বিষয়ে রয়েছে স্বকীয়তা। বৈচিত্র্যময় ও নান্দনিকতায় পূর্ণ এসব শাল সব বয়েসের, সব শ্রেণীর নারী-পুরুষের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। বিভিন্ন পার্টিতে পরার উপযোগী অনেক শালের ডিজাইন করা হয়েছে। এর মধ্যে সালোয়ার-কামিজ, শাড়ি, ফতুয়ার সাথে ম্যাচিং করে শাল বানানো হয়েছে। এই পোশাকগুলো পাওয়া যাবে এর সব শোরুমে।
আয়োজন
র্যাডিসনে বড়দিন
বড়দিনকে জমকালোভাবে বরণ করে
নিতে র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, ঢাকা আয়োজন করেছে জাঁকজমকপূর্ণ বিভিন্ন অনুষ্ঠান। সান্তাক্লজ আজ ছোট-বড় সকলের জন্য অপেক্ষা করবে হরেক রকমের উপহার নিয়ে। ঝলমলে আলো দিয়ে সাজানো হয়েছে খ্রিস্টমাস ট্রি ও আকর্ষণীয় স্টল ‘সুগার অ্যান্ড স্পাইস’ যেখানে আছে বড়দিনের মজাদার কেক, কুকিজ ও আরও সব মজাদার খাবার। সেই সাথে প্রত্যেকটি রেস্টুরেন্টে থাকছে বড়দিন উপলক্ষে স্পেশাল লাঞ্চ ও ডিনার।