সিএসএম গল্পকথা’র চূড়ান্ত পর্ব চলছে
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ১৯:৪১
শুরু হয়েছে অনলাইনে প্রথম কম্পিউটার কেনার ‘গল্পকথা’ লিখে ২ দিন ৩ রাত নেপাল ভ্রমণ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। চলছে সেরা তিন ‘গল্পকথা’ নির্বাচনের ফেসবুক লাইক পর্ব। আগামী ৩১ ডিসেম্বর দুপুর ১২টা পর্যন্ত কম্পিউটার সোর্সের ফ্যানপেজের ‘নেপাল ভিজিট’ অ্যাপস থেকে বা w w w . face book.com / CSLFanclub /app_221460014534454 লিংক থেকে পছন্দের লেখা নির্বাচন করতে পারবেন ফেসবুক বন্ধুরা। ফেসবুক ছাড়াও প্রযুক্তিলিপি (w w w. projuktilipi.com / golpokotha) ব্লগে সেরা গল্পকথা নির্বাচনে ভোট দেওয়া যাচ্ছে। কম্পিউটার সোর্সের এই প্রতিযোগিতার স্পন্সর দেশিয় কম্পিউটার ব্র্যান্ড সিএসএম। ফেসবুকে পাঠকের রায়ের জন্য র্যানডম মেথড ব্যবহার করে ফেসবুকে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে ২৫টি গল্পকথা।