টাকার বিনিময়ে ফেসবুক ম্যাসেজ
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ১৯:৪৩
১ ডলারের বিনিময়ে যে কারও কাছে ম্যাসেজ পাঠানোর সেবা পরীক্ষামূলকভাবে শুরু করেছে ফেসবুক। এতে করে প্রাপক ফেসবুক ব্যবহারকারীর বন্ধুদের তালিকায় না থাকলেও চলবে। আর সরাসরি প্রাপকের ইনবক্সে গিয়ে জমা হবে এই ম্যাসেজ। যুক্তরাষ্ট্রের খুব অল্প কিছু ফেসবুক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হয়েছে পরীক্ষামূলক এই সার্ভিস। প্রতিটি গ্রাহক সপ্তাহে একটি নির্দিষ্ট সংখ্যক এই ধরনের ম্যাসেজ গ্রহণ করতে পারবেন। অনেক সময়েই দেখা যায় অনেক গুরুত্বপূর্ণ ইমেইলও জমা হয়ে থাকে স্প্যাম ফোল্ডারে। অনেকে সেগুলো চেক না করেই ডিলিট করে দিয়ে থাকেন। তবে ফেসবুক জানিয়েছে, টাকার বিনিময়ে ফেসবুক থেকে পাঠানো কোনো ম্যাসেজ স্প্যাম হবে না। অর্থাত্ সরাসরি ম্যাসেজ ইমেইলের ইনবক্সে জমা হওয়ার নিশ্চয়তা দিচ্ছে ফেসবুক।