প্যানাসনিক ইন্টার্যাকটিভ হোয়াইট বোর্ড

সময়টা তথ্যপ্রযুক্তির। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে প্রযুক্তির ব্যবহারও ছড়িয়ে পড়ছে সর্বত্র। এখন সবদিকেই রয়েছে প্রযুক্তির ছোঁয়া। আমাদের দেশেও এখন সব দিকেই ব্যবহূত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। বিশেষ করে সাম্প্রতিক সময়ে শিক্ষা ক্ষেত্রে এবং বিভিন্ন অফিস-আদালতে ইন্টার্যাকটিভ বোর্ডের ব্যবহার অনেক বেড়ে গেছে। এর মধ্যে প্যানাসনিকের ইন্টার্যাকটিভ হোয়াইট বোর্ডগুলো যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশে প্যানাসনিক ব্র্যান্ডের ইউবি-টি৮৮০ এবং ইউবি-টি৮৮০ ডাব্লিউ ব্র্যান্ডের ইন্টার্যাকটিভ হোয়াইট বোর্ড বাজারজাত করছে এমএম সিস্টেমস লিমিটেড। এলিট প্যানাবোর্ড নামে পরিচিত এই হোয়াইট বোর্ডগুলো ক্লাসরুম, বোর্ডরুম বা মিটিংরুমের জন্য আদর্শ। যেকোনো ধরনের ডিজিটাল প্রেজেন্টেশন, ইফেক্টিভ মিটিং, অফিশিয়াল প্রেজেন্টেশন, ক্লাসরুম প্রেজেন্টেশন বা ট্রেনিং সেশনের জন্য অত্যন্ত কার্যকরী এই হোয়াইট বোর্ডগুলো। এই বোর্ডগুলোতে খুব সহজেই আঙ্গুলের স্পর্শেই যেকোনো কিছু আঁঁকা যায়। এ ছাড়া লেখালেখি বা আঁঁকার কাজে বিশেষ ইলেকট্রনিক পেনও ব্যবহার করা যায়। আর আাঁাকার কাজটি যেকেউ খুব সহজেই করতে পারবেন এতে। এই বোর্ডগুলোতে সরাসরি ব্যবহার করা যায় পাওয়ারপয়েন্ট অ্যাপ্লিকেশন। অর্থাত্ পাওয়ার পয়েন্টের কোনো প্রেজেন্টেশন প্রদান করার জন্য এসব বোর্ডের সাথে কম্পিউটারের সংযোগের বাধ্যবাধকতা নেই। বোর্ডেই সরাসরি প্রদর্শন করা যায় পাওয়ারপয়েন্ট স্লাইড। আর এর সাথের ইলেকট্রনিক পেনের একটি বাটনে ক্লিক করেই বদলানো যাবে স্লাইড শোর পেজগুলো। আবার পাওয়ার পয়েন্ট স্লাইডের কোনো পেজকে সম্পাদনাও করা যায় এর পেনের মাধ্যমে। সেগুলো পাওয়ার পয়েন্ট স্লাইডে ইমেজ বা টেক্সট আকারে সংরক্ষণও করা যায়। পাওয়ার পয়েন্ট স্লাইডের পাশাপাশি মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল ফাইলেও নতুন টেক্সট বা ইমেজ যুক্ত করা যায় এর মাধ্যমে। প্রতিটি ইন্টার্যাকটিভ হোয়াইট বোর্ডের সাথে রয়েছে মাল্টিফাংশনাল ইলেকট্রনিক পেন। এই পেনগুলোকে নানা কাজে ব্যবহার করা যাবে। এটি একদিকে যেমন চার রঙের কলম, অন্যদিকে ইরেজার হিসেবেও কাজ করবে। আগেই বলা হয়েছে, পাওয়ার পয়েন্ট স্লাইডের পেজ উল্টাতেও ব্যবহার করা যাবে এটি। এই বোর্ডের আরেকটি ফিচারের মধ্যে রয়েছে এতে ছবির ব্যবহার করা যায় ইচ্ছেমতো। বোর্ডে প্রদর্শিত যেকোনো ছবিকে ঘুরানো যায়, সরানো যায় এবং আঙ্গুলের স্পর্শেই ছোট-বড় করা যায়। ফলে দর্শকদের মনোযোগ ধরে রাখা সহজ হয়। আবার একসাথে তিনজন এই বোর্ড ব্যবহার করতে পারেন। কোনো প্রশিক্ষণে একাধিক ব্যক্তি মিলে প্রশিক্ষণ দিতে চাইলে একটিমাত্র বোর্ড ব্যবহার করেই তা করতে পারবেন। এসব বোর্ড সম্পর্কে জানতে এবং ডেমোনেস্ট্রেশনের জন্য ৯৮৫০২৮০ বা ০১৯২৭৩৭৫২৬৯ নম্বরে ফোন করতে পারবেন। বোর্ডগুলোতে রয়েছে ইউএসবি পোর্ট। ফলে ইউএসবি সমর্থিত যেকোনো ডিভাইসকে যুক্ত করা যাবে এতে। রয়েছে পূর্ণাঙ্গ রিমোট কন্ট্রোল সুবিধা। আর এর সাথে বিল্ট-ইন স্পিকার থাকায় এর মাধ্যমে ভিডিও প্রদর্শনও সম্ভব হবে। বোর্ডগুলোর উচ্চতা যেমন নিয়ন্ত্রণ করা যায়, তেমনি দেওয়ালেও সাথেও লাগানো যায়। বোর্ডগুলোতে লেখা এবং আঁঁকা ছবি পিসিতে সংরক্ষণ করা যায় এবং প্রিন্ট নেওয়া যায়। প্যানাসনিক টেলিফোনি সিস্টেম এবং ভিডিও কনফারেন্সিংয়ের সাথেও কাজ করে এটি। প্যানাসনিকের ইউবি-টি৮৮০ মডেলটি পাওয়া যাচ্ছে ৭৭ ইঞ্চি (৪:৩) আকৃতিতে এবং ইউবি-টি৮৮০ডাব্লিউ মডেলটি পাওয়া যাচ্ছে ৮৬ ইঞ্চি (ওয়াইড) আকৃতিতে। info@ememsystems.net ইমেইল ঠিকানায় জানাতে পারেন আপনার যেকোনো প্রশ্ন বা জিজ্ঞাসা।