‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব’

‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব’-এর এবারের আসর শুরু হচ্ছে আগামী ১০ জানুয়ারি থেকে। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এই স্লোগান এবার উত্সব আয়োজন করা হয়েছে। এতে ৬০ দেশের দুই শতাধিক চলচ্চিত্র দেখানো হবে। এর মধ্যে ৮টি বিভাগে প্রতিযোগিতা হবে। এগুলো হলো রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেকশন।

জাতীয় জাদুঘর, গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, স্টার সিনেপ্লেক্সসহ মোট ৫টি স্থানে ছবিগুলো প্রদর্শিত হবে। ৯ দিনের এই উত্সব চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। আর এতে বিচারক হিসেবে দেখা যাবে অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও নির্মাতা রুবাইয়াত হোসেনকে।

এই প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এটি আমাদের জন্য বেশ ভালো একটি উদ্যোগ। চলচ্চিত্র নির্মার্ণের চর্চার জন্য এই ধরনের উত্সব খুব জরুরী। এবার এই উত্সবে বিচারক হিসেবে থাকছি। এর আগেও একবার ছিলাম। আশা করি ভালো একটি অভিজ্ঞতা হবে এবার।