গাইডলাইন
পছন্দের পেশা ফ্যাশন ডিজাইন
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১২, ১৯:৫৩
বর্তমান সময়ে তরুণদের মধ্যে দারুণ পছন্দের পেশা হয়ে দাঁড়িয়েছে ফ্যাশন ডিজাইন ও মার্চেন্ডাইজিং। এই খাতে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে ২০০৭ সালে কলেজ অব ফ্যাশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট তাদের যাত্রা শুরু করে। কলেজটি বিএমএন থ্রি ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত এবং ট্রাস্টি বোর্ড এ্যাক্ট কতৃক নিবন্ধিত। এটি একটি সম্পূর্ণ প্রফেশনাল ও কর্মমুখী শিক্ষাপ্রতিষ্ঠান। এটি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অধিভুক্ত একটি কলেজ। কলেজটির পরিচালনা পর্ষদে সভাপতি হরাইজন ফ্যাশন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর টেক্সটাইল ইঞ্জিনিয়ার মীর মোবাশ্বের আলী স্বপন, অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন বিজিএমইএ ইনিস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির সাবেক কর্মকর্তা শেখ মোহাম্মদ নিজাম উদ্দিন। তিনি বিজিএমইএ-তে শিক্ষকতা পেশা এবং শিক্ষাপ্রশাসক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। এ ছাড়া রয়েছেন মাল্টিন্যাশনাল সোর্সিং হাউসের গার্মেন্টস টেকনোলজিস্ট, শিক্ষানুরাগী টেক্সটাইল ইঞ্জিনিয়ারগণ, যাদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয় কলেজটি। সিএফটিএম-এর নিজস্ব ক্যাম্পাসে পেশাগত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত সিলেবাস ও কারিকুলামের মাধ্যমে পাঠদান করে থাকে, যা অন্য সকল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত টেক্সটাইল কলেজ ও ইউনিভার্সিটিতে অনুসরণ করা হয় । ফলে কোর্স সমাপনের পর শিক্ষার্থীরা হয়ে ওঠে পেশাগতভাবে দক্ষ এবং স্বয়ংসম্পূর্ণ। কলেজটিতে রয়েছে সমৃদ্ধ গ্রন্থাগার, শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ, প্যাটার্নল্যাব, সুইংল্যাব, স্যাম্পলরুম এবং ইন্টারনেট সংযোগসহ আধুনিক কম্পিউটারল্যাব। এ ছাড়া পাঠদানে বিষয়ভিত্তিক ভিডিও ক্লিপ প্রদর্শন, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ওএইচপির মতো আধুনিক শিক্ষা উপকরণগুলো কলেজটির পাঠদানে ব্যবহার করা হয়। এদের টিউশন ফি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে তুলনামূলকভাবে অনেক কম। সিএফটিএম এ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে ১০ থেকে ৫০ শতাংশ বৃত্তির সুযোগ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি (অনার্স) কোর্স এবং সিএফটিএম-এর অধীনে গ্র্যাজুয়েশন কোর্সসহ বিভিন্ন মেয়াদে ডিপ্লে¬ামা করার সুবিধা আছে। এখানে শিক্ষার্থীদের খুব সহজেই ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত কানাডার একটি সর্ববৃহত্ বেসরকারি বিদ্যাপীঠে ক্রেডিট ট্রান্সফার করে কোর্স সম্পন্ন করার সুযোগ রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিএফটিএম-এ দুইটি বিষয়ে চার বছর মেয়াদে বিএসসি (অনার্স) কোর্স-অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, নিটওয়্যার ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে ভর্তির সুযোগ আছে। উক্ত কোর্স দুুইটিতে ভর্তি হতে হলে ছাত্রছাত্রীদের এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে। এর নিচের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের একই কারিকুলাম অনুযায়ী চার বছর মেয়াদে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ও দুই বছর মেয়াদে হায়ার ন্যাশনাল ডিপ্লোমার আওতায়, ফ্যাশন ডিজাইন টেকনোলজি ও গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে পড়ার সুযোগ আছে। আরও জানতে যোগাযোগ করতে পারেন—০১৯১২০৭৩২৫০, ০১৭১০৭৮৬৩৫৮ এই নম্বরগুলোতে। এ ছাড়াও ডিগ্রি পাস অথবা ডিগ্রি অধ্যয়নরতদের জন্য একবছর মেয়াদে প্রফেশনাল ডিপ্লে¬ামা প্রোগ্রামে-ফ্যাশন ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং ভর্তির সুযোগ রয়েছে। যোগাযোগ :মেইন বিল্ডিং :ট্রফিক্যাল রাফা টাওয়ার, বাড়ি-২, রোড-১২, উত্তরা, ঢাকা।