ফোকাস
আইন বিষয়ে পড়তে
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১২, ১৯:৫৫
এইচএসসি পাসের পর শিক্ষার্থীরা উচ্চশিক্ষার বিষয় নির্ধারণ করতে গিয়ে হিমশিম খেয়ে যায়। কারণ কোন বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়টি উন্নত ক্যারিয়ারের জন্য নির্বাচন করা যায় সেই ধারণা তারা আগে থেকেই পায় না। তাদের সুবিধার্থে এখানে উল্লে¬খ করা যায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের খানিকটা বিবরণ তুলে ধরা হলো—১৯৯৫ সালে ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারীর একক প্রচেষ্টায় প্রতিষ্ঠার পর থেকে সুনাম কুড়িয়েছে বিশ্ববিদ্যালয়টি। বিশেষ করে গত ১৭ বছরে তারা প্রতিষ্ঠিত করতে পেরেছেন—ব্যবসায় প্রশাসন, আইন, সমাজ বিজ্ঞান, ইংরেজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি বিভাগ। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৮ হাজার এবং পূর্ণকালীন শিক্ষক প্রায় ১৫০ জন। সদ্য এইচএসসি পাস করা শিক্ষার্থীদের জন্য আইন বিষয় নিয়ে আলোচনা করা হলো। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদ তাদের প্রতিষ্ঠাকাল থেকেই সফলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছাত্র-ছাত্রীরা এখানে পড়ালেখা করার সুযোগ পায়। চাকরিজীবীদের সুবিধার্থে এখানে দিবা শাখার পাশাপাশি সান্ধ্যকালীন শাখাতেও পড়ালেখার সুযোগ রয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন অনুষদে বর্তমানে যে কোর্সসমূহে ছাত্র-ছাত্রী ভর্তি করা হচ্ছে সেগুলো হলো—চার বছর মেয়াদি এলএলবি (সম্মান) দিবা শাখা, চার বছর মেয়াদি এলএলবি (সম্মান) সান্ধ্যকালীন শাখা, দুই বছর মেয়াদি এলএলবি (পাস) প্রোগ্রাম, এক বছর মেয়াদি এলএলএম (মাস্টারস) প্রোগ্রাম, দুই বছর মেয়াদি এলএলএম (মাস্টারস) প্রোগ্রাম। এ ছাড়া এই বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধীনে দুই বছর মেয়াদি মাস্টারস অব হিউম্যান রাইটস ল’ প্রোগ্রাম রয়েছে। এই আইন অনুষদের উপদেষ্টা হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন ও ডিন হিসেবে আছেন ড. উত্তম কুমার দাস এবং চেয়ারম্যান হিসেবে নিয়োজিত আছেন সহকারী অধ্যাপক শামীম আরা। এখানে রয়েছেন সুদক্ষ ২০ জন পূর্ণকালীন শিক্ষক। আইন বিষয়ে শিক্ষার্থীদের সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে এখানে আইনের অধ্যাপক, বিচারপতি, বিচারক, আদালতে কর্মরত আইনজীবী, ব্যারিস্টার প্রমুখের সমন্বয়ে একটি শক্তিশালী শিক্ষক শ্রেণী তৈরি করা হয়েছে। নিয়মিত এখানে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপের আয়োজন করা হয়ে থাকে। ফোন: ৯৮৫৮৭৩৪-৫, ০১৭৩২৬০৪৪৩৮-৯, ০১৯৩৯৮৫১০৬০-৪।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল কার্যক্রম এর নিজস্ব ভবন থেকে পরিচালিত হয়। এ ছাড়াও সাভারের বলিয়ারপুরে প্রায় ৮ একর নিজস্ব জমি আছে। সম্প্রতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকার বাড্ডার সাঁতারকুলে এক একরের অধিক জায়গা ক্রয় করে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করেছে। যোগাযোগ :ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ৬৬ গ্রিনরোড, ঢাকা।