স্মার্ট-ইন্টেল ডিস্টি ডে প্রোগ্রাম অনুষ্ঠিত

স্মার্ট টেকনোলজিস এবং ইন্টেলের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে স্মার্ট-ইন্টেল ডিসটি ডে প্রোগ্রাম। ২ দিনের এই প্রোগ্রামের আওতায় স্মার্ট টেকনোলজিস ও ইন্টেল বাংলাদেশের প্রতিনিধিগণ ঢাকার বিভিন্ন কম্পিউটার শোরুম ভিজিট করেন। যেসব শোরুমে স্মার্ট টেকনোলজিস থেকে কেনা ইন্টেল প্রসেসর পাওয়া গেছে, সেখানে তাত্ক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিদের কুইজের মাধ্যমে পুরস্কৃত করা হয়। প্রোগ্রামে স্মার্ট টেকনোলজিসের পক্ষ থেকে ইন্টেল পণ্য ব্যবস্থাপক তানজিন শেখ জুই এবং ইন্টেল বাংলাদেশের চ্যানেল অ্যাকাউন্ট ম্যানেজার আবুল কাশেম মো. মুক্তাদির (অয়ন) নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। ইন্টেলের চ্যানেল ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে প্রসেসর কিনতে ডিলারদের উত্সাহিত করতেই এই প্রোগ্রাম আয়োজন করা হয় বলে জানান উদ্যোক্তারা।