ট্রিপল এ ব্র্যান্ডের ট্যাবলে পিসি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১২, ২০:৪০
দেশের প্রযুক্তি বাজারের চাহিদা মেটাতে বিভিন্ন ব্র্যান্ডের ট্যাবলেট পিসি বাজারে আনছে বিভিন্ন প্রতিষ্ঠান। এই ধারাবাহিকতায় টোটাল অফটেক বাজারে এনেছে ট্রিপল এ (AAA) ব্র্যান্ডের দুইটি ভিন্ন ভিন্ন মডেলের ট্যাবলেট পিসি। মডেল দুইটি হচ্ছে কে-৭০০ এবং কে-১০১১। এর মধ্যে কে-৭০০ মডেলে রয়েছে ৭” ক্যাপাসিটিভ এলসিডি ডিসপ্লে, কোরটেক্স এ৯ মাল্টিকোর ১.৫ গিগাহার্জ প্রসেসর, ১ জিবি ডিডিআর৩ র্যাম, বিল্ট-ইন ৮ জিবি ফ্ল্যাশ স্টোরেজ, ৩২ জিবি পর্যন্ত এসডি স্টোরেজ সমর্থন, ডুয়েল সিম জ্যাক, ডুয়েল ক্যামেরা, ব্লুটুথ, জিপিএস, থ্রিডি গেম সমর্থন এবং বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া ফাইল চালানোর সুবিধা। এর অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যানড্রয়েড ৪.০। অন্যদিকে কে-১০১১ মডেলে রয়েছে ৯.৭ ইঞ্চি ক্যাপাসিটিভ এলসিডি ডিসপ্লে, কোরটেক্স এ৮ মাল্টিকোর ১.৫ গিগাহার্জ প্রসেসর, মালি-৪০০ টুডি/থ্রিডি গ্রাফিক্স প্রসেসর, ১ জিবি র্যাম, ৮ জিবি বিল্ট-ইন ফ্ল্যাশ মেমোরি, ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ সমর্থন, ডুয়েল ক্যামেরা, জি-সেন্সর, ব্লুটুথ প্রভৃতি। এটি অ্যানড্রয়েড ৪.০-এর পাশাপাশি উইন্ডোজ ৮ সমর্থন করে। উভয় ট্যাবলেট পিসিতেই রয়েছে ওয়াই-ফাই, বিল্ট-ইন শক্তিশালী স্পিকার, এইচডিএমআই পোর্ট, মিনি ইউএসবি, অফিস সফটওয়্যার, ফ্ল্যাশ ১০.৩ সমর্থন প্রভৃতি ফিচার। এই দুই মডেলের ট্যাবলেট পিসি সম্পর্কে আরও জানতে ফোন করতে পারেন ০১৬৭৮০০৫১৩১, ৮৪১১২২২ নম্বরে।