প্লে স্টেশন ২-এর বিদায়

টেক জায়ান্ট সনি তাদের প্লে স্টেশন গেম কনসোল দিয়ে বাজার মাত করে আসছে শুরু থেকেই। বাজারে তাদের প্লে স্টেশন কনসোলের বেশ কয়েকটি সংস্করণ রয়েছে। প্লে স্টেশন ৩-এর পরে তারা বহনযোগ্য প্লে স্টেশন হিসেবে প্লে স্টেশন ভিটা দিয়েও বাজার দখল করে রাখে ভালোভাবেই। তবে এবার এই সিরিজের দ্বিতীয় কনসোল প্লে স্টেশন ২ বিদায় নিতে যাচ্ছে বাজার থেকে। ২০০০ সালে মার্চে বাজারে আসা এই প্লে স্টেশন ২ ইতোমধ্যেই বিক্রি হয়েছে প্রায় ১৫০ মিলিয়ন ইউনিট। তবে আর বিক্রি হবে না প্লে স্টেশন ২। ইতোমধ্যেই জাপানে বিক্রি বন্ধ করা হয়েছে এটি। খুব শীঘ্রই অন্যান্য দেশেও এর বিক্রি বন্ধ করা হবে। সনি এর উত্পাদন বন্ধ করে দিয়েছে। অনলাইনে প্লে স্টেশন ২-এর জন্য অর্ডার নেওয়াও বন্ধ করেছে তারা।