সিএসএম গল্পকথার ফলাফল প্রকাশিত
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১২, ১৯:৫৩
প্রথম কম্পিউটার কেনার ‘গল্পকথা’ লিখে ২ দিন ৩ রাত নেপাল ভ্রমণের জন্য নির্বাচিত হয়েছেন আরফাত উল হক, সাখাওয়াত হোসেন এবং আজিজুল আলম আল আমিন। তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স আয়োজিত অনলাইনে গল্প লেখা প্রতিযোগিতায় ফেসবুক বন্ধুদের রায়ে চূড়ান্ত পর্বে ২০১৮ ভোট পেয়ে আরাফাত উল হক প্রথম, ১৬১৩ ভোট পেয়ে সাখওয়াত হোসেন দ্বিতীয় এবং ১০৫৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আজিজুল আলম আল আমিন।