তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা বিনিময়
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৩, ১৯:৫৪
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ বলেছেন, ‘প্রযুক্তির আলোয় উজ্জ্বল আলোকিত আগামী নির্মাণে নতুন বছর আমাদের জন্য নতুন দিগন্তের উন্মোচন করবে। বিগত দিনের অর্জন আমাদের আশায় উজ্জীবিত করছে। প্রযুুক্তিকে পাথেয় করে তরুণ সমাজ তথ্য ও প্রযুক্তি খাতে বিপ্লব নিয়ে এসেছে। এ বিপ্লব সৃষ্টি করবে নতুন কর্মসংস্থান, নিশ্চিত করবে অর্থনৈতিক মুক্তি। বাস্তবায়ন করবে দিন বদলের সনদ রূপকল্প-২০২১।’ মন্ত্রী গতকাল বছরের প্রথম দিনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবন (বিসিসি) মিলনায়তনে আইসিটি মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থাসমূহ আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিসিসি নির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমডি আজিজুর রহমান, কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটিজের (সিসিএ) কন্ট্রোলার গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরীসহ আইসিটি মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থাসমূহের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।