আসছে উবুন্টু’র স্পর্শকাতর সংস্করণ

উন্মুক্ত অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু সারা বিশ্বেই জনপ্রিয়।তবে গোটা বিশ্ব যখন স্মার্টফোন এবং ট্যাবলেট পিসির মতো টাচ ডিভাইস নিয়ে ব্যস্ত, তখন সেই প্রবণতায় তাল মেলাতে এবার উবুন্টুতেও লাগছে টাচের ছোঁয়া। বেশ কিছুদিন ধরেই এই বিষয়ে গুজব শোনা যাচ্ছিল। তবে গতকাল সারাদিনই উবুন্টুর হোমপেজে ছিল বিশেষ এক লোগো, যাতে স্লোগান ছিল ‘So close, you can almost touch it’। সাথে একটি কাউন্টডাউন কাউন্টারও ছিল। এই কাউন্টারের হিসেব অনুযায়ী, গতকাল ঠিক মধ্যরাতে অবমুক্ত হওয়ার কথা ছিল উবুন্টুর এই স্পর্শকাতর সংস্করণের।