উজ্জীবিত আয়াক্সের সামনে ‘খর্বশক্তি’র টটেনহ্যাম

শিরোপাপ্রত্যাশী টটেনহ্যাম হটস্পার আজ রাতে নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আয়াক্স আমস্টারডামের বিপক্ষে খেলবে। ফরোয়ার্ড হ্যারি কেইনের পাশাপাশি সন হিউং মিনকেও পাচ্ছেন না দলটির কোচ মরিসিও পচেত্তিনো।

আয়াক্সকে ফাইনালে দেখতে সব রকমের সহযোগিতা করছে ডাচ লিগ ‘এরেডিভিসি’ কর্তৃপক্ষও। এই ম্যাচের আগে আয়াক্সকে বিশ্রাম দিতে লিগের একটি রাউন্ড পিছিয়েই দিয়েছে তারা। ফলে এক সপ্তাহ পূর্ণ বিশ্রাম নিয়েই এই ম্যাচে খেলতে নামবে কোচ এরিক টেন হ্যাগের শিষ্যরা। অন্যদিকে টটেনহ্যাম নতুন স্টেডিয়ামে পা রাখার পর নতুন উদ্দীপনা পেলেও খেলোয়াড়দের চোট ও নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে কিছুটা কোণঠাসা হয়েই মাঠে নামবে। সিটির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চোট নিয়ে মৌসুমই শেষ হয়ে যায় হ্যারি কেইনের। তার অনুপস্থিতিতে দলের হাল ধরা কোরীয় ফরোয়ার্ডকেও চোটের কারণে এই ম্যাচে পাবে না স্পার্সরা। নক-আউট পর্বে তিনটি হলুদ কার্ড দেখায় এই নিষেধাজ্ঞা পেয়েছেন সন।

ইত্তেফাক/এএম