সঠিক পরিকল্পনায় সর্বোচ্চ ডিগ্রি

অনেকে আছেন উচ্চশিক্ষা নিয়েছেন ঠিকই কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারেননি। কেউ আছেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি গ্রহণ করেও চাকরি বা ব্যবসা করতে পারছেন না। এর একটাই কারণ সঠিক বিষয় নির্বাচন করে শিক্ষা অর্জন না করা। কিন্তু একটু সচেতন হলে এ পরিস্থিতি এড়িয়ে উচ্চ আয় ও সামাজিক মর্যাদা আছে এমন পেশা যুক্ত হওয়া যায়। আর এমনই একটি চাহিদাসম্পন্ন কোর্স হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টিং। পেশাদার অ্যাকাউন্টিং-এসিসিএ’র অধীনে মূলত তিনটি কোর্স পরিচালিত হয়ে আসছে। সার্টিফাইড একাউন্টিং টেকনিশিয়ান বা (সিএটি), ফাউন্ডেশন ইন অ্যাকাউন্টেন্সি (এফআইএ), চাটার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্ট বা (এসিসিএ)। যেহেতু এটি প্রফেশনাল কোয়ালিফিকেশন তাই একজন শিক্ষার্থী এসএসসি বা এইচএসসি পাস শিক্ষার্থীরা সিএটি কোর্সে ভর্তি হতে পারেন। সিএটি হচ্ছে অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন, যেখানে অ্যাকাউন্টিংয়ের বেসিক থেকে শেখানো হয়। এটি করার পর দ্রুত এসিসিএ কোর্সে ভর্তি হওয়া যায়। অন্যদিকে এইচএসসি বা ও-লেভেল শেষে এফআইএ-তে ভর্তি হয়ে সিএটি সম্পন্ন করতে পারেন। আবার এ-লেভেল বা যেকোনো বিভাগ থেকে ব্যাচেলর ডিগ্রি করা থাকলে সরাসরি এসিসিএ ক্লাসে ভর্তি হওয়া যায়। তবে কারও অনার্স, মাস্টার্স, সিএ, আইসিএমএ কোয়ালিফিকেশন থাকলে ৯টি বিষয় পর্যন্ত অব্যাহতি পেতে পারে। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করুন :৮১৯১৬৬৩, ০১৭২০৫৫৩২৭৪। চাহিদার কারণেই এ দেশে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে কয়েক বছর ধরে এবং আনন্দের বিষয় এ দেশে এর সাফল্যের চিত্র আশাব্যঞ্জক। প্রফেশনাল একাউন্টিং এমন একটি বিষয়ে যার চাহিদা এবং কারিকুলাম পুরো বিশ্ব জুড়ে একই। এর পরীক্ষা পদ্ধতি যথেষ্ট সহজ। বছরে জুন ও ডিসেম্বরে দুইবার ব্রিটিশ কাউন্সিলে এক সাথে একটি থেকে চারটি বিষয়ে পরীক্ষা দেওয়া যায়। সাধারণ পদ্ধতি ছাড়াও এসিসিএ ও সিএটি’র কম্পিউটার বেজড পরীক্ষা পদ্ধতি আছে। এটি এসিসিএ’র প্রথম ৩টি পেপার ও সিএটি’র প্রথম ৪টি পেপারের ক্ষেত্রে প্রযোজ্য। তবে কম্পিউটার বেজড পরীক্ষা বছরের যেকোনো সময় যেকোনো দিন হতে পারে। যদি কেউ একটি বিষয়ে ফেল করে তবে শুধু ওই বিষয়ে পরীক্ষা দিয়ে পাস করতে পারে। এসিসিএ বিষয়ে ১০০ নম্বরে পরীক্ষার্থী ৫০ পেলেই পাস করে। সিএটি/এসিসিএ কোর্সে ডিসেম্বরে পরীক্ষা দিতে চাইলে ১৫ আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন করতে হয় আর জুনে পরীক্ষা দিতে হলে আগের বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হয়। এখানে স্কলাশিপের ব্যবস্থা আছে। যোগাযোগ, বাড়ি-৫১, রোড-১০/এ, ধানমন্ডি, ঢাকা।