ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৩, ১৯:৪৯
লেখাপড়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে নিজেদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে, তথ্যপ্রযুক্তির ক্রমবিকাশমান ধারার সাথে প্রতিটি শিক্ষার্থীকে যুগোপযোগী করে তুলতে এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নতুন বছরের শুরুতেই
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র শিক্ষার্থীদের মাঝে চতুর্থ পর্বে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুত্ফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্ট্রিজ-এর চেয়ারম্যান মো. সবুর খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্িসটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস প্রফেসর ড. আমিনূল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. এম মিজানুর রহমান, পরিচালক (স্টাডিজ) প্রফেসর ড. জাকির হোসেন, পরিচালক (স্টুডেন্ট অ্যাফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে পাঁচশত শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেয়া হয়।