ডিএমপিতে ৪ কর্মকর্তার বদলী

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) পদ মর্যাদার ৪ জন কর্মকর্তাকে বদলী করা হয়েছে। আজ মঙ্গলবার ডিএমপি এই তথ্য জানায়।

ডিএমপির শাহজাহানপুর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল মাবুদকে পল্লবী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), পল্লবী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মঈনুল কবিরকে দারুসসালাম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), ক্যান্টনমেন্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন হাওলাদারকে চকবাজার থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) ও চকবাজার থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মু. মোরাদুল ইসলামকে শাহজাহানপুর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলী করা হয়েছে।

আরো পড়ুন: লিবিয়ায় বিমান হামলায় নিহত ৪, আহত ৩৭

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরের এক কার্যালয় আদেশে এই বদলী করা হয়।

ইত্তেফাক/এমআই