বিশ্বকাপ যাত্রা শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পৌঁছান ক্রিকেটাররা। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মাশরাফি বাহিনী।
এসময় প্রধানমন্ত্রী খেলোয়াড়দের উদ্দেশে বলেন, বিশ্বকাপে আত্মবিশ্বাস রেখে খেলবে। কোনো তাড়াহুড়োর দরকার নেই। লম্বা সময় সেখানে থাকতে হবে। মনোযোগ ধরে রাখতে হবে।
আরও পড়ুন: এক মেয়ের সঙ্গে দুই ছেলের প্রেম, একজন খুন
সাক্ষাৎ শেষে গণভবনে প্রধানমন্ত্রী ও ক্রিকেটাররা একসঙ্গে দুপুরের খাবার খাবেন। সেখানে আরও উপস্থিত ছিলেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আগামীকাল বিশ্বকাপের উদ্দেশে দেশ ছেড়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে ৫ মে আয়ারল্যান্ডে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। সেখানে আয়ারল্যান্ড ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ খেলবে। ৩০ মে বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে।
ইত্তেফাক/জেডএইচ