এইচপি’র এক্সচেঞ্জ অফার

নতুন বছরে পুরাতন সচল বা অচল যেকোনো ব্রান্ডের ল্যাপটপ কিংবা ডেস্কটপ পিসি বদল করে এইচপি কম্প্যাক ব্র্যান্ডের সম্পূর্ণ নতুন ল্যাপটপ কেনার অফার প্রদান করছে কম্পিউটার সোর্স। অফার অনুযায়ী, ২১ হাজার ৯৯৯ টাকার বিনিময়ে প্রথম ৫০০টি কম্পিউটারের ক্ষেত্রে এই অফার গ্রহণ করা যাবে। প্রান্তিক পর্যায়ের ব্যবহারকারী থেকে প্রতিষ্ঠানগুলোও অফারটি গ্রহণ করতে পারবে। প্রযুক্তিবর্জ্যমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে কম্পিউটার সোর্সের পক্ষ থেকে এই অফারে জমা পড়া অচল পিসি নিয়ম অনুযায়ী বিনষ্ট করা হবে এবং সচল কম্পিউটারগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। info@computersourcebd.com ঠিকানায় অফার গ্রহণের আবেদন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ফোন :০১৭১২৭৫১১৯০।