উইন্ডোজ ফোনের ম্যাপিং অ্যাপের সমস্যা সমাধান করছে গুগল

হঠাত্ করেই গণ্ডগোল দেখা দেয় উইন্ডোজ ফোনে গুগল ম্যাপে। উইন্ডোজ ফোন থেকে গুগল ম্যাপে প্রবেশ করলেই গুগল ম্যাপের পরিবর্তে সার্ভিসটি সরাসরি গুগল’র হোমপেজে রিডাইরেক্ট হয়ে যাচ্ছিল। গত শুক্রবার থেকে এই সমস্যা দেখা দিলেও এ সম্পর্কে গুগল’র পক্ষ থেকে কোনোকিছু জানানো হয়নি। তবে ইন্টারনেট এক্সপ্লোরারে প্যান করা বা জুমিংয়ের মতো ফিচার না থাকায় তাতে গুগল ম্যাপিং সার্ভিস পুরোপুরি উপভোগ করা সম্ভব নয় বলেই জানায় গুগল। আর গুগল ম্যাপে ওয়েবকিট ব্যবহার করা হলেও মাইক্রোসফট তা সমর্থন করে না বলেই উইন্ডোজ ফোনে গুগল ম্যাপ নিয়ে একটু ঝামেলা হচ্ছিল বলে জানায় তারা। সাময়িকভাবে ব্যবহারকারীদের কিছু সমস্যা হলেও অচিরেই উইন্ডোজ ফোনে আরও উন্নত গুগল ম্যাপ আসছে বলেই আশাবাদ জানিয়েছে গুগল।